
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) আইন জাতীয় নির্বাচনের আগে সংশোধন সম্ভব নয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এর আগে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ শিক্ষার্থীদের আমরণ অনশনের পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় আইনে যুক্ত হয় শিক্ষার্থী সংসদ আইন। কিন্তু গঠনতন্ত্রে নারী শিক্ষার্থীদের সুনির্দিষ্ট কোনো প্রতিনিধিত্বের জায়গা না রাখা; মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদ না রাখা এবং অনাস্থা প্রস্তাবের বিধান রাখার প্রতিবাদ জানান একদল শিক্ষার্থী। তাঁরা দ্রুত সময়ের মধ্যে বিধি সংশোধন করে নভেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি তোলেন।
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী সাংবাদিকদের বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেছেন—ব্রাকসুর বিধিমালা জাতীয় নির্বাচনের আগে সংশোধন করা সম্ভব নয়। এ বছরের মধ্যে নির্বাচন করতে হলে এই বিধিমালাতেই করতে হবে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কাউসারের মামা শাহীন বাড়ির পাশের একটি চায়ের দোকানে চা পান করার সময় আল হাফিজ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা বাড়ির ভেতর থেকে ১৫-২০ জনকে নিয়ে হাতুড়ি, কিরিচ, শাবলসহ ধারালো অস্ত্র নিয়ে শাহিনের ওপর হামলা চালায়।
২৬ মিনিট আগে
চরকান্দা গ্রামের রব মোল্লা ও বুলু মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মাদক মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন রব মোল্লার সমর্থক মহসিন মোল্লা। সোমবার আদালত থেকে জামিন পেয়ে সন্ধ্যায় কারাগার থেকে বের হন তিনি।
৩৪ মিনিট আগে
নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
৬ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
৭ ঘণ্টা আগে