
জয়পুরহাটের কালাই উপজেলার জয়পুরহাট-রাজাবিরাট-গোবিন্দগঞ্জ সড়কে বানদীঘি নামক স্থানে স্বেচ্ছাশ্রমে প্রায় আধা কিলোমিটার ভাঙা রাস্তা সংস্কার করেছে এলাকাবাসী। জয়পুরহাট অংশের প্রায় ১২ কিলোমিটার রাস্তায় বিভিন্ন জায়গায় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হওয়ায় যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে নিজেরাই সংস্কারকাজ শুরু করেন।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, গোবিন্দগঞ্জ থেকে ট্রলারে করে ইট-বালু এনে প্রায় আধা কিলোমিটার ভাঙা রাস্তা সংস্কার করছে তারা। বানদীঘি গ্রামে অবস্থিত রিয়াজ উদ্দিন ফকির স্মৃতি পাঠাগারের উদ্যোগে নিজেদের মধ্যে চাঁদা তুলে এ কাজ করা হয়। ওই সংগঠনের পঞ্চম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত ৪০-৪৫ জন ছাত্র এ কাজে অংশগ্রহণ করে।
স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। ১৯৯৯ সালে রাস্তা পাকা করা হয়। কিন্তু অনেক বছর যাবৎ রাস্তা সংস্কার না করায় অনেক জায়গায় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই সমস্যা নিরসনের জন্য একদল তরুণ এগিয়ে আসেন।
বানদীঘি গ্রামের রকিবুল হাসান জানান, মাত্রাই থেকে রাজাবিরাটে যাওয়ার রাস্তা অনেক বছর ধরে সংস্কার না করায় যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। ব্যস্ততম সড়ক হওয়ায় এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। এই রাস্তায় গর্ত সৃষ্টির কারণে মাঝেমধ্যে ঘটে দুর্ঘটনা। এমতাবস্থায় বানদীঘি গ্রামের রিয়াজ উদ্দিন ফকির স্মৃতি পাঠাগারের উদ্যোগে একদল তরুণ নিজেদের মধ্যে চাঁদা উঠিয়ে রাস্তা সংস্কার করেন।
এ ঘটনার পর আজ শুক্রবার সকাল থেকে সড়ক সংস্কারের কাজ শুরু করে জেলা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার জানান, রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) হওয়ায় ইট, বালু, খোয়া দিয়ে সংস্কারের কাজ শুরু হয়েছে।
জয়পুরহাট জেলা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নিজেরা জয়পুরহাট অংশের প্রায় ১২ কিলোমিটার রাস্তা ইট, বালু, খোয়া ও বিটুমিন পাথর ব্যবহার করে সংস্কার করছি।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে