
রংপুরের পীরগাছায় এক কলেজছাত্রীকে মুঠোফোনে অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগে পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমির (বিএম কলেজ) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদেরকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।
সম্প্রতি ওই শিক্ষকের একটি ৩ মিনিট ৫২ সেকেন্ডের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উপজেলাজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া অডিওতে শোনা যায়, ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর এবং অন্যান্য সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দিচ্ছেন। তবে ফোনালাপে ওই ছাত্রীকে তাৎক্ষণিকভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতে এবং শিক্ষকের এমন আচরণের প্রতিবাদ জানাতে শোনা যায়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবিতে গত বুধবার (২৯ জুলাই) কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসন থেকে তদন্ত ও বিচারের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
ভুক্তভোগী শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, শিক্ষকের কাছ থেকে এ ধরনের অনৈতিক আচরণ অত্যন্ত আশঙ্কাজনক এবং তিনি সংশ্লিষ্ট শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য অভিযুক্ত শিক্ষক মো. আব্দুল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে কথা বলতে রাজি হননি।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, প্রাথমিক সত্যতা পাওয়ার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে ইতিমধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৭ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে