
গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় অটোরিকশার চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। আজ শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত (১৮), ওয়াদুদ মিয়ার ছেলে ইউনুছ (২০) ও নছুর উদ্দিনের ছেলে গনি মিয়া (৪০)। গনি মিয়া অটোরিকশার চালক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা রিতু পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে দোকানঘর এলাকার তৌহিদুল চেয়ারম্যানের ইটভাটার সামনে বিপরীত দিক থেকে আসা পলাশবাড়ীগামী একটি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হন। এ সময় দুজন আহত হন। তাঁদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন।

মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ রোকেয়া বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১৭ মিনিট আগে
আগামী ১৮ মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) প্রথম কারখানার বাণিজ্যিক উৎপাদন দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জ গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই উৎপাদনে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্ট ডেভেলপার...
২১ মিনিট আগে
অভিযানের সময় শহরের সাইন্স ল্যাব হাসপাতাল, ইবনে সিনা ক্লিনিক ও পলি ক্লিনিক পরিদর্শন করা হয়। এ সময় বৈধ লাইসেন্স না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা ও বিভিন্ন নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার...
২৪ মিনিট আগে
নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘এইচএসসি পরীক্ষাকে বিবেচনায় নিয়ে সঞ্চালন লাইনের উন্নয়নকাজ আগামী ৭ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। ৮ আগস্ট আবার একই পদ্ধতিতে সঞ্চালন লাইনের উন্নয়নকাজ শুরু করা হবে। তখন জেলায় বিদ্যুৎ-বিভ্রাট হতে পারে। নেসকো ও পল্লী বিদ্যুৎ উভয় পর্যায়ের...
২৭ মিনিট আগে