রংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ (আমতলী) বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের জোবেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) ও মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।
স্থানীয় বাসিন্দাদের বরাতে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, উপজেলার সাহাবাজ এলাকার আমতলী নামের বাজারে নজর আলী নামের এক ব্যক্তি নতুন সারের দোকান চালু করেন। আজ ছিল উদ্বোধন। উদ্বোধনের জন্য অন্তত ৪০-৫০ জন এসেছিলেন। মাগরিবের নামাজের পর উদ্বোধন উপলক্ষে দোকানের ভেতর মিলাদ ও জিকিরের আয়োজন করা হয়।
দোকানঘরের সঙ্গে কাঁচা বাঁশের খুঁটিতে মাইক লাগানো ছিল। সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে বাতাস শুরু হলে সেই বাঁশের মাথা ১১ কেভি ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বাঁশসহ টিন দিয়ে ঘেরা দোকানঘরটি বিদ্যুতায়িত হয়। এ সময় দোকানঘরের ভেতর জিকির করার সময় টিনের সঙ্গে লেগে থাকা শাহাবুদ্দিন, শরিফুলসহ সাতজন বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে তাঁদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্য তিনজন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় মরদেহ হস্তান্তরসহ আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে