
রংপুরের কাউনিয়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত যুবক পলাশ মিয়া (২৭) মারা গেছেন। আজ বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ হাসপাতাল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে হারাগাছ থানায় একটি হত্যা মামলা হয়েছে।
নিহত পলাশ মিয়া উপজেলার সারাই ইউনিয়নের আরাজি বিরচরণ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও নিহত পলাশের স্বজনেরা জানায়, পলাশদের অংশীদারি সম্পত্তির এক শতাংশ জমি তাঁর চাচা একই এলাকার জাফরের কাছ থেকে গোপনে ক্রয়ের চেষ্টা করেন একই এলাকার মোজাহার আলী। পরে ১০ আগস্ট (সোমবার) সন্ধ্যায় সাহেবগঞ্জ বাজারে মোজাহারের কাছে জমি ক্রয়ের বিষয়ে জানতে চান পলাশ। এতে ক্ষিপ্ত হন মোজাহার। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। খবর পেয়ে চাচা জাফর সেখানে গিয়ে পলাশকে চড়-থাপ্পড় দেন। এরই মধ্যে মোজাহার বাগ্বিতণ্ডার বিষয়টি তাঁর দুই ছেলে সাব্বির, সজিবসহ আত্মীয়দের জানান। পরে রাতে পলাশ ও তাঁর মা সাহেবগঞ্জ মাছের বাজারে এক ব্যক্তির কাছে টাকার জন্য যান। সেখানে মোজাহারের আত্মীয় সোনা মিয়া প্রথমে পলাশকে মারধর করেন। আত্মরক্ষায় পলাশ সেখান থেকে দৌড়ে তিনমাথা মোড়ে বাজারে যান। সেখানে আগে থেকে অবস্থান করা মোজাহার ও তাঁর ছেলেরাসহ কয়েকজন যুবক লোহার রড, এসএস পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে পলাশকে মারধর করেন। চিৎকারে ছেলেকে বাঁচাতে পলাশের মা ও মেজ ভাই আশরাফুল এগিয়ে গেলে তাঁদেরও মারধর করেন মোজাহারের লোকজন। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা গুরুতর আহতাবস্থায় পলাশকে উদ্ধার করে প্রথমে হারাগাছ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় পলাশকে গত সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার দিকে পলাশের মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা বাড়ি ছেড়ে পালিয়েছেন।
নিহত পলাশের স্বজনদের দাবি—মোজাহার, তাঁর দুই ছেলে ও আত্মীয়রা দেশীয় অস্ত্র দিয়ে পলাশের মাথা, মুখ, হাত, পা, বুক, পিঠ ও কোমরে মারধর করেন। এতে মাথা ও কিডনিতে প্রচণ্ড আঘাতের কারণে পলাশ মারা গেছেন।
পলাশের মা আকলিমা খাতুন বলেন, ‘ছেলে শুধু জানতে চেয়েছিল, তাঁদের অংশীদারি জমি কেন চাচার কাছ থেকে গোপনে ক্রয়ের পাঁয়তারা করা হচ্ছে। জানতে চাওয়া কি আমার ছেলের অপরাধ ছিল? আর এ জন্য আমার সামনে ছেলেটাকে নির্মমভাবে মারধর করেছে তারা।’
আকলিমা আরও বলেন, ‘সে সময় বাজারে শত শত লোক ছিল কেউ এগিয়ে আসেনি। প্রতিবাদ করলে হয়তো আমার ছেলেটা বেঁচে যেত। আট বছর বয়সের একটি নাতনি আছে, তার কী হবে এখন?’ ছেলের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানার পরিদর্শক (ওসি) অশোক চৌহান বলেন, আরপিএমপি সহকারী কমিশনার (মাহিগঞ্জ জোন) মো. অলিউর রহমান দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে নিহত পলাশের বড় ভাই বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফেনীতে মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আলমগীর হোসেন (৫৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৩৭ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনসংলগ্ন বিকন মডেল কলেজ সড়কের সামনে এ...
৭ মিনিট আগে
পূর্ব সুন্দরবনের কটকা পর্যটনকেন্দ্র সংলগ্ন নদীতে নোঙর করা পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা করেছে দস্যুরা। তবে বনরক্ষীদের প্রতিরোধ ও গুলির মুখে শেষ পর্যন্ত ট্রলার ঘুরিয়ে সাগরের দিকে পালিয়ে যায় তারা। গতকাল শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলহ ও মাদক সেবনের টাকাকে কেন্দ্র করে সৎছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের সব কনটেইনার টার্মিনাল একে একে চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। চারটি টার্মিনাল বিদেশিদের কাছে ইতিমধ্যে দেওয়া বা দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর এখন চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ এবং বে পোর্ট-মাল্টিপারপাস...
৬ ঘণ্টা আগে