রংপুরের তারাগঞ্জে চকলেট দেওয়ার কথা বলে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নুর হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় শিশুর বাবা আজ মঙ্গলবার তারাগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আজমল হোসেন। তিনি বলেন, ‘শিশুটির বাবা আজ থানায় এসে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এজাহার থেকে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর মহিষখোলা এলাকার নুর হোসেন দুই বছর ধরে সয়ার ইউনিয়নের একটি আশ্রয়ণের ঘরে বসবাস করছেন। গত শনিবার শিশুটির মা-বাবা তাকে বাসায় রেখে কাজে যান। এ সময় নুর হোসেন চকলেট দেওয়ার কথা বলে ওই দিন বিকেলে আশ্রয়ণের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
ঘটনার সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ঘটনার পর নুর হোসেন পালিয়ে যান। এরপর আজ এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেছেন বলে এজাহার থেকে জানা গেছে।

বিএনপিপন্থী কয়েকজন শিক্ষকের আন্দোলনের মুখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য পরিবর্তন করা হয়েছে। নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।
২ মিনিট আগে
খুলনা নগরীতে মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে বাড়িতে ঢুকে গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে খালিশপুর থানার পেটকা বাজারসংলগ্ন একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৬ মিনিট আগে
চট্টগ্রামের একটি হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের দাবি, সদ্য জন্ম নেওয়া সন্তানের মুখ দেখার ১৫-২০ মিনিট পর ওষুধ কিনতে গেলে ডিবি পরিচয়ে তাঁকে হাসপাতাল থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই ট্রলি উল্টে জগন্নাথ কর্মকার নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে কানসাট-বিনোদপুর সড়কের চামা বাজার মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগন্নাথ কর্মকার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার এলাকার দুলাল কর্মকারের ছেলে।
১৩ মিনিট আগে