
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মো. মারুফ হাসান মিরাজ (১৯) নামের এক কলেজশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মো. মারুফ হাসান মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
শনিবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘এর আগে তাঁকে সকাল ১০টার দিকে তাঁর বাড়ি থেকে নিয়ে আসা হয়। দিনভর থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।’
জানা গেছে, উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থাকা জাতীয় পতাকা স্ট্যান্ডের রশিতে ৬ মাস আগে জুতা বেঁধে জাতীয় পতাকা তোলার ন্যায়ে উত্তোলন করেন ওই শিক্ষার্থী। এ-সংক্রান্ত ২০ সেকেন্ডের একটি ভিডিও গত শুক্রবার রাতে ভাইরাল হয় ফেসবুকে। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

রাজধানীর ডেমরায় আনুমানিক ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা ও রগকাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তার পরনে ছিল কালো প্যান্ট ও শরীরে ধূসর রঙের শার্ট ছিল...
১৩ মিনিট আগে
নিখোঁজের ১৮ মাস পর জানা গেল, পাবনার ঈশ্বরদীর পাকশী রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা অর্ধগলিত কিশোরীর লাশটি ঝিনাইদহের মহেশপুরের নিঝুম খাতুনের (১৭)। নিখোঁজ হওয়ার চার দিন পর, ২০২৫ সালের ১৭ মার্চ ওই লাশ উদ্ধার করেছিল ঈশ্বরদী থানা-পুলিশ। পরিচয় না মেলায় অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছিল তাঁকে..
২০ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় তিন রাস্তার মোড়ে অভিযানটি চালানো হয়।
২৮ মিনিট আগে
চাহিদামতো সার না পেয়ে ক্ষোভ বাড়ছে কৃষকের। অথচ সরকারি হিসাব বলছে, সারের সংকট নেই। এই অবস্থায় সারের সুষম বণ্টন নিশ্চিত, কৃত্রিম সংকট ও অতিরিক্ত সার কেনা ঠেকাতে রাজশাহীর পবা উপজেলায় ‘পবা সার ডটকম’ নামে ডিজিটাল সেবা চালু হয়েছে। এখন এক ক্লিকেই দেখা যাচ্ছে, কোন ডিলারের কাছে কী পরিমাণ সার আছে।
৪১ মিনিট আগে