
ক্যানসার হওয়া মানেই মৃত্যু নয়। অধিকাংশ ক্ষেত্রেই সঠিক সময়ে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। এমন বার্তা ছড়িয়ে দিতে রংপুর বিভাগের আট জেলার পাঁচ শতাধিক ক্যানসার যোদ্ধাকে নিয়ে দিনব্যাপী এক অন্যর কম মিলনমেলা হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের রেডিও থেরাপি বিভাগ আজ শনিবার নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে অংশ নিয়ে রোগটির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার গল্প শোনান রোগীরা। সেই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা, সচেতনতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। যা শুনে অনুপ্রেরণা নেন আক্রান্তরা।
চিকিৎসকেরা জানান, সঠিক সময়ে ক্যানসার নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করা হলে রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আক্রান্ত রোগীদের শেষ দিকে চিকিৎসা শুরু করলে সুস্থ করে তোলা সম্ভব হয় না। এ ছাড়া গ্রামের অনেক নারী-পুরুষ ক্যানসারে আক্রান্ত হলেই মনে করেন মৃত্যু নিশ্চিত। এতে করে তাঁদের মনোবল ভেঙে যায়। অথচ সঠিক চিকিৎসা করে অনেক রোগী স্বাভাবিক জীবনে ফিরেছেন।
রমেক হাসপাতালের রেডিও থেরাপি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ক্যানসারের রোগীদের চিকিৎসায় আলাদা সরকারি হাসপাতাল নির্মাণ, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধির করা হলে অনেক রোগী সুস্থ হয়ে উঠবেন। ক্যানসার মানেই মৃত্যু—এ ধারণা থেকে মানুষকে বের করে আনতে হবে।

রেডিও থেরাপি বিভাগের প্রধান জাহান আফরোজা লাকী জানান, ক্যানসারে আক্রান্ত রোগীরাও সঠিক সময়ে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তা মানুষকে জানানোর লক্ষ্যে এ মিলনমেলার আয়োজন।
আফরোজা লাকী বলেন, ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিও থেরাপি মেশিন নষ্ট। এরপরও আমরা রোগীদের যথাসাধ্য চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছি। রোগীদের দুর্ভোগ লাঘবে ওষুধ, যন্ত্রাংশ সরবরাহসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এটি করা সম্ভব হলে রোগীরা এই সরকারি হাসপাতাল থেকেই ক্যানসারের সব চিকিৎসা পাবেন।’
মিলনমেলায় আরও বক্তব্য দেন রেডিও থেরাপি বিভাগের চিকিৎসক সরকার তানভীর জাহিদ, আরিফ হাসনাত, এরশাদুল, মনি রানী, সোহেলী বিনতে মোস্তফা মিষ্টি, ক্যানসার যোদ্ধা সালমা ফেরদৌসী, মোনায়েমুল কবীর, নাজমুল হক, সহিবার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, উপাধ্যক্ষ আনোয়ার হোসেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ সামসুজ্জামানসহ অন্যরা।
মিলনমেলা উপলক্ষে একটি জনসচেতনতামূলক র্যালি বের করা হয়। এটি হাসপাতাল ক্যাম্পাসসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৮ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৪০ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৪৪ মিনিট আগে