রংপুরের তারাগঞ্জে ওজন ও পরিমাপে অনিয়মের দায়ে একটি মিনি পাম্পের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার সয়ার ধোলাইঘাট বাজারে ‘মা লক্ষ্মী মিনি পাম্পে’ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের ধোলাইঘাট বাজারের ‘মা লক্ষ্মী মিনি পাম্পে’ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কমল রায়কে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। পরে একই আইনের ৪৬ ধারায় তাঁকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), রংপুর এবং তারাগঞ্জ থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, ওজন ও পরিমাপের ক্ষেত্রে অনিয়মের দায়ে মিনি পাম্পটির স্বত্বাধিকারীকে আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে গাড়ির পাস নিয়ে তর্কের জেরে জেটি সরকার মো. আতিকুর রহমানকে ঘুষি মারার অভিযোগ উঠেছে চেকার জুয়েল দের বিরুদ্ধে। আহত আতিকুর রহমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।
১০ মিনিট আগে
দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
১১ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ফুটবল খেলার সময় মো. আনজুম (১৩) বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচ ঘটিকার সময় দশমিনা ইউনিয়নের সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ সড়ক সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
রাজবাড়ীতে নিজের মেয়েকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে