
রংপুরে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির (নেসকো) গ্রাহকদের সঙ্গে আয়োজিত একটি মতবিনিময় সভায় মাল্টিমিডিয়ায় মুজিব বর্ষের লোগো ব্যবহারের ঘটনায় তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) নেসকোর উপ-মহাব্যবস্থাপক মো. রহমত উল্লাহ-আল-ফারুক এই আদেশ জারি করেন।
সভায় মাল্টিমিডিয়া উপস্থাপনায় লোগো ব্যবহারের বিষয়টি নজরে আসার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বদলি হওয়া তিন কর্মকর্তার মধ্যে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুবুল আলম চৌধুরীকে নির্বাহী প্রকৌশলীর (ইঞ্জিনিয়ারিং) দপ্তরে বদলি করা হয়েছে। একই প্রকল্পের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইয়্যিদুল মুরসালীনকে নওগাঁয় এবং উপবিভাগীয় প্রকৌশলী মো. ইয়াকুব আলীকে ঈশ্বরদীতে বদলি করা হয়েছে।
এর আগে গত সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ‘সরকারি অর্থায়নে রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় প্রি-পেমেন্ট মিটার স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় মিটার স্থাপন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রি-পেইড মিটার স্থাপন নিয়ে আন্দোলনকারী সংগঠনের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিদের ডাকা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
সভার শুরুতে প্রি-পেইড মিটারের সুযোগ-সুবিধা বোঝাতে প্রজেক্টরের মাধ্যমে তা উপস্থাপন করেন রাজশাহী ও রংপুর বিভাগের নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্প বিভাগ-১এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইয়্যিদুল মুরসালীন। এসময় স্ক্রিনে ভেসে ওঠা একটি স্লাইডে মুজিব বর্ষের লোগো দেখা গেলে, সভায় অংশগ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও অন্যরা প্রতিবাদ করেন। একপর্যায়ে তীব্র হট্টগোল শুরু হলে সভা স্থগিত করেন জেলা প্রশাসক। এ সময় নেসকোর প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নেসকোর প্রধান প্রকৌশলী (রংপুর বিতরণ অঞ্চল) আশরাফুল ইসলাম মণ্ডল বলেন, ‘সভায় মুজিব বর্ষের লোগো ব্যবহারের ঘটনায় তিন কর্মকর্তাকে দপ্তর থেকে বদলি করা হয়েছে। ঘটনা বিস্তারিত অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।’

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাটের অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
৫ মিনিট আগে
নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে বসানো দোকান থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে নিউমার্কেট যুবদলের সদস্যসচিব এ, কে, এম চঞ্চল, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার এবং সদস্যসচিব শাহাদাত ও সোহেল, সুমন, আজিমসহ ৪০-৫০ জন নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের ওপর হামলা করে।
১০ মিনিট আগে
গত রোববার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত আব্দুর রাজ্জাক শিশুটিকে চকলেট ও বিস্কুট দেওয়ার কথা বলে কৌশলে বাড়ির পাশের একটি টয়লেটে নিয়ে যান। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত দৌড়ে পা
৩০ মিনিট আগে
ঢাকার সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বেশ কিছু লিফলেট উদ্ধার করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
৪১ মিনিট আগে