
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য ২১ জুলাই দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার বিভাগীয় বিশেষ জজ বি এম তারিকুল কবীর এই তারিখ ধার্য করেন।
আজ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। মতিউর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতে রাষ্ট্রপক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মীর আহমেদ আলী সালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে মতিউর রহমানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তার আইনজীবী। অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া ও মো. বোরহান উদ্দিন অব্যাহতির আবেদনের ওপর শুনানি করেন। পরে আদালত আদেশের জন্য তারিখ ধার্য করেন।
দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম জানান, অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে ২১ জুলাই। অভিযোগ গঠন হলে মতিউর রহমানের বিচার শুরু হবে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ২ জুলাই মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদের বিবরণী চেয়ে পৃথক নোটিশ পাঠায় দুদক। এসব নোটিশের পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৯ আগস্ট মতিউর, তাঁর দুই স্ত্রী এবং ছেলে-মেয়েসহ পাঁচজনের সম্পদের বিবরণী দুদকে জমা দেন।
সম্পদের বিবরণী যাচাই-বাছাই শেষে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ায় গত বছর ৬ জানুয়ারি মামলা করে দুদক। আর ১৪ জানুয়ারি মতিউরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়।
দুদকের দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, মতিউর রহমান সম্পদের বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
উল্লেখ্য, কোরবানির জন্য ১৫ লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে গিয়ে ২০২৪ সালে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। বলা হয়, তাঁর বাবা এনবিআর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান। এরপর আলোচনা চলে আসে মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের কোথায় কী পরিমাণ সম্পদ রয়েছে। এসব আলোচনার মধ্যে একের পর এক বেরিয়ে আসতে থাকে মতিউর পরিবারের বিপুল বিত্তবৈভবের চাঞ্চল্যকর তথ্য।
২০২৪ সালের ৪ জুন তাঁদের বিরুদ্ধে অনুসন্ধানে কার্যক্রম শুরু করে দুদক। অনুসন্ধানে মতিউর আর তাঁর পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সন্ধান পাওয়া যায়। পরে মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মোবাইল ফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ারবাজারের বিও হিসাব ক্রোক করা হয়। মতিউর ও তাঁর প্রথম স্ত্রী এবং সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

হত্যার শিকার সাত বছরের মেয়ে মুসলিমার বউ সাজা ছবি হাতে বাড়ির উঠোনে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন বাবা ইসলাম শেখ। আর কন্যাসন্তানকে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা লাইলি বেগম। মা-বাবার বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো কচুড়িয়া গ্রাম। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার
২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
ফরিদপুরে ব্যাংক ঋণ ও নিলামের তথ্য গোপন করে দখল নেওয়ার অভিযোগের ১১ মাস পর নিলামে কেনা ৬৯ দশমিক ৫ শতক জমি ফেরত পেয়েছেন রুবেল হোসেন দুলাল। আদালতের আদেশে রঘুনন্দনপুরে লাল পতাকা টানিয়ে সীমানা নির্ধারণ ও ঢোল পিটিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়।
৯ মিনিট আগে
নাশকতায় সম্পৃক্ত, এমন সন্দেহে রবিউল ইসলাম নামে গ্রেপ্তার এক ভারতীয় নাগরিককে আবার ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন...
১৩ মিনিট আগে