Ajker Patrika

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন

সিলেট প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০৪
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন
সিলেটে আন্দোলনে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

টানা তিন দিন ক্যাম্পাসে আন্দোলন করার পর এবার রাজপথে নেমেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষা বোর্ডের বদলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে টানা চতুর্থ দিনের মতো আজ বুধবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

আন্দোলনের কারণে আজ বুধবারও কলেজের ক্লাস, পরীক্ষা, ল্যাবসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। এদিকে গত সোমবার রাতে প্রশাসনিক ভবন থেকে মুক্ত হওয়া শিক্ষকদের মানবিক কারণে গতকাল মঙ্গলবার রাতে ক্যাম্পাস থেকে বের হতে দেওয়া হয়েছে বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন।

আজ বুধবার বেলা ৩টার দিকে নগরীর বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা ৫টা পর্যন্ত ২ ঘণ্টা এই অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় তাঁরা নানা স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে থাকা এক শিক্ষার্থী বলেন, আগের কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হয় নাই। কিন্তু সিদ্ধান্তের জন্য একটা প্রজ্ঞাপন হইছিল। ওইটাও উনারা বাস্তবায়ন করতেছে না। ওইটাও উনারা বানচাল করার চেষ্টা করতেছে।

আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা তিন দিনব্যাপী ক্যাম্পাসে আন্দোলন করে আসছি কারিগরি হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু এখনো কোনো প্রকার সমাধান আমাদেরকে দেওয়া হয়নি। তাই রাজপথে নামতে বাধ্য হয়েছি।’

আন্দোলনকারী শিক্ষার্থী মাজারুল ইসলাম খান বলেন, ‘সিলেটের বিভাগীয় কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা একটি স্মারকলিপি দিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কলেজ শাটডাউন থাকবে। পাশাপাশি আমাদের কর্মসূচিও চলবে।’

কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা হলেও এখনো কোনো সমাধান হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত