
কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ‘আমরা এমন একটি রাষ্ট্র চাই, যা দৈনন্দিন জীবনের সংগ্রামকে জাগ্রত করে তুলবে, যে রাষ্ট্র হবে জনগণের রাষ্ট্র। এ রাষ্ট্র কেমন হবে, তা জনগণই ঠিক করবে। জনগণের মতামত নিয়েই রাষ্ট্র গঠন করতে হবে। নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের মতামতের ওপর সরকার গঠন করতে হবে, যে সরকার হবে নিরপেক্ষ।’
আজ শনিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উলিপুর জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এই আয়োজন করে।
ফরহাদ মজহার বলেন, ‘সকলে মিলে আলোচনা করে গ্রহণযোগ্য একটি সংবিধান তৈরি করে নতুন রাষ্ট্র গঠন করতে হবে। আগে গঠনতন্ত্র পরে নির্বাচন। শাসনতন্ত্রের জন্য সংবিধানের প্রয়োজন। গঠনতন্ত্র ছাড়া সরকার গঠন করা সম্ভব নয়। সকলে মিলে গণতন্ত্র নিশ্চিত করতে হবে। খসড়া গঠনতন্ত্র তৈরি করে জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। জনগণের নিকট তা গ্রহণযোগ্য হলে সেই মোতাবেক নির্বাচন দিয়ে সরকার গঠন করতে হবে। যে নির্বাচনের সকল দলের অংশগ্রহণ থাকবে।’
ফরহাদ মজহার আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার সময়ে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। অনেক বিএনপি নেতা-কর্মী মামলা-হামলা ও হয়রানির শিকার হয়েছিলেন, যা এখন নিষ্পত্তি হচ্ছে। জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছিল, তা পারেনি।
প্রভাষক সাখওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক শাহরিন আরাফাত, অধ্যাপক আব্দুল বারি, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ ও জুলাই যোদ্ধা আব্দুল্ল্যাহ আল নাহিন।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২৫ মে) বিকেলে ভুক্তভোগী শিশুকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন।
২০ মিনিট আগে
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। তাঁরা ভাড়া বাঁচাতে রডবোঝাই ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে, অন্যদের শনাক্তে কাজ চলছে।
২৩ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যাঁরা সমালোচনা করছেন, তাঁরা মানুষের ভালোবাসা অর্জনের জন্য নয়, বরং বিভ্রান্তি ছড়াতেই এসব করছেন।
২৪ মিনিট আগে
মোহাম্মদ কামরুজ্জামান বলেন, তারেক সরকার দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন ব্যক্তিদের পরিচয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। পরে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করতেন...
৩১ মিনিট আগে