
উজানের ঢলে তিস্তা নদীর পানি কয়েক দফায় বাড়ার পর কমতে শুরু করেছে। সর্বশেষ আজ (বুধবার) রাত ১০টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা তিস্তা তীরবর্তী এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ড জানায়, রাত ৮টার পর থেকে তিস্তা নদীর পানি প্রবাহ কমতে থাকে। যা রাত ৯টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
একই দিনে সন্ধ্যা ৭টায় তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার। যা বিপৎসীমার (৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। একই সময় বন্যা পূর্বাভাস কেন্দ্র পানি প্রবাহ রাত অবধি বিপৎসীমার ৫০ সেমি ওপর পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করেছিল।
নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে উজানের ঢলের পানি প্রবল বেগে তিস্তা দিয়ে বাংলাদেশে ধেয়ে আসে। যা দুপুরের পর থেকে আরও বৃদ্ধি পেয়েছে। এ জন্য তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।’
তিনি আরও বলেন, ‘রাত ৭টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। কিন্তু রাত ৮টার পর পানি প্রবাহ কমতে থাকে। যা রাত ১০ টায় বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ফলে তিস্তা অববাহিকার চরাঞ্চলের মানুষজন মধ্যে বন্যার আতঙ্ক কমেছে।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের নূরে মদিনা ইব্রাহিমিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে নবীপুর চনকান্দা মসজিদের পাশ থেকে তাঁদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
৫ মিনিট আগে
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, ‘স্বপন চাকমা আমার কার্যালয়ে এসে ঘটনা বলতে থাকে। তার কথাবার্তা শুনে প্রথমে আমি অবাক হয়েছিলাম। পরে জীবতলী হেডম্যান হিটলার দেওয়ানের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাই। এরপর হেডম্যানসহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি।’
১৪ মিনিট আগে
খুলনা নগরীতে অভিযান চালিয়ে আলামিন হাওলাদার ওরফে বেলু ওরফে ‘শুটার বেলু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে নগরীর বড় মির্জাপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগে
বিদ্যালয় ছুটির নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া, নিয়মিত ক্লাস না নেওয়া, ক্লাস চলাকালে ঘুমানো ও মোবাইলে ফেসবুক দেখা এবং শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ করেছে কোমলমতি শিক্ষার্থীরা। রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালকে থামিয়ে এসব অভিযোগ
১ ঘণ্টা আগে