
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ভারী বৃষ্টির পর হঠাৎ বন্যায় সড়ক ভেঙে তিস্তা নদীতে বিলীন হয়ে গেছে। তিস্তার পানির তোড়ের মধ্যে লাচেন উপত্যকায় ২৩ ভারতীয় সেনা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া। তাঁদের উদ্ধারে অভিযান চলছে।
কর্মকর্তাদের মতে, বুধবার রাত দেড়টার দিকে আকস্মিক বন্যা শুরু হয় বলে ধারণা করা হচ্ছে। উত্তর সিকিমের লোনাক হ্রদে মেঘ ফেটে ভারী বর্ষণের কারণে লাচেন উপত্যকার তিস্তা নদীতে আকস্মিক বন্যা দেখা দেয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। আকস্মিক এই বন্যায় পার্বত্য উপত্যকার কিছু সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনটিতে।
ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘চুংথাং বাঁধ থেকে পানি ছাড়ার ফলে হঠাৎ করে পানির উচ্চতা প্রায় ২০ ফুট বেড়ে যায়। এতে সিংটামের কাছে বারদাংয়ে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৩ জন সেনাসদস্য নিখোঁজ এবং কিছু যানবাহন ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। তল্লাশি অভিযান চলছে।’
স্থানীয়দের করা ভিডিওতে দেখা গেছে, মহাসড়কের বড় একটি অংশ বন্যার পানিতে ভেসে গেছে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের তথ্যানুসারে, তিস্তা নদীর পানি বুধবার সকাল ৬টায় বিপৎসীমার নিচে দিয়েই প্রবাহিত হচ্ছিল। তবে ৬ ঘণ্টার মধ্যে পানির উচ্চতা বিপৎসীমা অতিক্রম করবে বলেও অনুমান করা হয়।
গ্যাংটক জেলা প্রশাসন সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, গ্যাংটক থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সিংটাম শহরের ইন্দ্রানী সেতু ভেঙে পড়েছে তিস্তা নদীতে। বালুতার নামক গ্রামের একটি সংযোগকারী সেতুও ভেসে গেছে ভোর ৪টার দিকে। নদীর অববাহিকার কাছাকাছি অবস্থিত ঘরগুলো থেকে বাসিন্দাদের সিংটাম শহরের অস্থায়ী ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে।
গ্যাংটক থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তরে তিস্তা বাঁধের কাছে চুংথাং শহরের বাসিন্দাদেরও উদ্ধার করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, উত্তর সিকিমের চুংথাংকে সিংটামের সঙ্গে সংযোগকারী দুটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে ডিকচু ও টুং শহরে। ওই এলাকায় স্থানীয়দের উদ্ধারে কাজ করছে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)।

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা থেকে বেঁচে গেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী ক্রিস্টা পাইক। স্থানীয় সময় গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দুই দফায় পেন্টোবারবিটাল প্রয়োগের পরও তাঁর মৃত্যু না হওয়ায় শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়।
১ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শুক্রবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের সময় ৭ শতাধিক মানুষকে আটক করেছে দিল্লি পুলিশ। আটকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ, সঞ্জীব ঝা ও অতিশী মারলেনা। এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের
৪ ঘণ্টা আগে
ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) দেশজুড়ে চালানো স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, এই পরিস্থিতিতে যে ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর...
৬ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ইরানের ঘনিষ্ঠ হুতি গোষ্ঠী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা করেছে। এই কেন্দ্র থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
৮ ঘণ্টা আগে