
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। বিচার নিয়ে প্রহসন না করে তাঁদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আজহারুল ইসলাম এসব কথা বলেন।
শেখ হাসিনার প্রসঙ্গে এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘বিচার নিয়ে দেরি করা হচ্ছে, প্রহসন করা হচ্ছে। প্রহসন বাদ দিয়ে সত্যিকার অর্থে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। শেখ হাসিনার কারণে এত বড় গণহত্যা হয়ে গেল, আজকে সে ভারতে আশ্রয় নিয়ে আছে।’
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আজহারুল ইসলাম বলেন, ‘সাহস থাকলে আসেন, আমরা তো চাই আপনি আসেন। আসেন, আপনি বিচারের সম্মুখীন হন, কারাগারে যান, রায়ের সম্মুখীন হন, হাসিমুখে বরণ করেন, জনগণের পক্ষে থাকেন।’
শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন বক্তব্য দিয়ে কর্মীদের চাঙা করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই আসতেছে, এই আসতেছে, এই সমস্ত ভয় দেখালে হবে না।’
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি করছি, আপনারা ভারতের সঙ্গে আলোচনা করেন এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।’
ভারত প্রসঙ্গে আজহারুল ইসলাম বলেন, ‘যে দেশের মাধ্যমে আমার দেশ আক্রান্ত হলে স্বাধীনতা বিপন্ন হতে পারে, যে দেশ সীমান্তে আমাদের পাখির মতো গুলি করে হত্যা করে, সেই দেশে যে আশ্রয় নেয়, সে কীভাবে দাবি করতে পারে, সে স্বাধীনতার পক্ষের শক্তি?’

সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি অসহায় পরিবারগুলোর বসবাসের নিরাপত্তা নিশ্চিত করতেও এ ধরনের সহায়তা কার্যকর ভূমিকা রাখবে।
১৭ মিনিট আগে
লালমনিরহাটে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের সামনেই বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ পাঁচজন আহত হয়েছেন। এমপি রোকন উদ্দিন বাবুলের পক্ষের সঙ্গে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের পক্ষের মধ্যে...
২০ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রির দায়ে ফিলিপ অধিকারী (৫০) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর কাছ থেকে ২৮টি জীবিত কচ্ছপ ও দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগে
যশোরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২৭ নেতা-কর্মীসহ ১৫৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মী ছাড়াও আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা রয়েছেন।
২৬ মিনিট আগে