
বরিশালের আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রির দায়ে ফিলিপ অধিকারী (৫০) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর কাছ থেকে ২৮টি জীবিত কচ্ছপ ও দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ত্রিমুখী বাজারে অভিযান চালানো হয়। এ সময় কচ্ছপ বিক্রির অপরাধে ফিলিপ অধিকারীকে ২৮টি কচ্ছপ ও ২টি শাপলাপাতা মাছসহ আটক করা হয়। পরে বন্য প্রাণী সংরক্ষণ আইনে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, ‘বন্য প্রাণী সংরক্ষণ আইনে ফিলিপকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জীবিত ২৮টি কচ্ছপ ও ২টি শাপলাপাতা মাছ পয়সারহাট সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়েছে।’
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, আজ দুপুরে ফিলিপ অধিকারীকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে মোজাম্মেল হোসেন (২৫) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার দত্তের বাজার ইউনিয়নের বিরই নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
২ মিনিট আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়া। গ্রেপ্তারের পর মানুষের ভিড়ের সুযোগ নেন রেনু মিয়া। পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যান তিনি।
১২ মিনিট আগে
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে পদ্মার মধ্যে থাকা ১৫টি চরের প্রায় ২০ হাজার মানুষ গত এক সপ্তাহ ধরে পানিবন্দী। পানি ঢুকে পড়ায় চরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় ছয়টি সরকারি প্রাথমিক ও দুটি উচ্চ বিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়েছে।
১৭ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) নতুন ভবনে আগুন লেগেছে। হাসপাতালের লিফটের কন্ট্রোল রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
২৭ মিনিট আগে