
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের একতরফা সিদ্ধান্ত পরিহারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে ‘পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের নাগরিক সমাজ’। আজ রোববার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ২৯ বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। বরং চুক্তির সঙ্গে সাংঘর্ষিক বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।
মানববন্ধনে শিশির চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সংকট একটি রাজনৈতিক সমস্যা। সরকার চুক্তি বাস্তবায়নের উদ্যোগ না নিয়ে এটিকে পাশ কাটিয়ে বিভিন্ন একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে।’

শিশির চাকমা উল্লেখ করেন, তিন পার্বত্য জেলায় এমন একজনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি স্থানীয় নন এবং এখানকার জনগণের ভোটেও নির্বাচিত নন। একতরফা সিদ্ধান্ত পরিহার করে স্থানীয় প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তারা আরও অভিযোগ করেন, স্থানীয়দের মতামত উপেক্ষা করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদগুলোতে জনপ্রতিনিধিত্বহীন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। পাহাড়ে শান্তি ফেরাতে পাহাড়ি ও বাঙালি উভয়ের অধিকার নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি ভবতোষ দেওয়ান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের স্বপন মল্লিক, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের লোমা লুসাই প্রমুখ।

হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি অটোরিকশা ও টমটম স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে বাহুবল বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় আতঙ্কে বাজারের
৫ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীকে কালাচ সাপে কামড় দেওয়ার ঘটনায় প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও হল সংসদের নেতাকর্মীরা। এ সময় তাঁরা হলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।
৮ মিনিট আগে
সরকারের কাছে লাইব্রেরিয়ানের বেতন বাবদ একটি অর্থ অনুদানের আহ্বান জানিয়েছেন দেশের বেসরকারি গ্রন্থাগারগুলোর প্রতিনিধিরা। বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির জাতীয় কার্যনির্বাহী পরিষদের সভায় সরকারের কাছে এই আহ্বান জানান তাঁরা।
১১ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় এলাকায় অবস্থিত ‘নয়ন যোগী মানব কল্যাণকামী অনাথ আশ্রম’। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই আশ্রমটি শতাধিক অনাথ ও অসহায় শিশুর ঠিকানা। একসময় সরকারি-বেসরকারি সহায়তায় চলা আশ্রমটিতে এখন আর্থিক সংকটে ধুঁকছে। কমে গেছে অনুদান, সংকুচিত হয়েছে সরকারি বরাদ্দ।
২১ মিনিট আগে