
রাঙামাটির বরকল উপজেলার হরিণা বাজারের ব্যবসায়ী মো. মোজাম্মেল হক স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি, অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলেছেন। শনিবার (২ মে) সকালে রাঙামাটি শহরের বনরূপায় ক্যাফে লিংক রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লিখিত বক্তব্যে মোজাম্মেল হক জানান, তিনি প্রায় ২৫ বছর ধরে হরিণা বাজারে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি স্থানীয় রবিউল ইসলাম ও নূর হোসেন নামের দুই ব্যক্তি তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘চোরাকারবারি’ ও ‘অবৈধ পণ্য পাচারকারী’ হিসেবে আখ্যা দিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, রাঙামাটি থেকে হরিণা পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির একাধিক চেকপোস্ট রয়েছে। এ অবস্থায় অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।
মোজাম্মেল হক উল্লেখ করেন, রবিউল ইসলামের পরিবার বিগত আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করেছিল। তাঁর বাবা আব্দুল মোতালেব মুন্সী বরকল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। এই রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁরা মোজাম্মেল হকের পরিবারের ওপর এর আগেও নির্যাতন চালিয়েছে এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। ২০১৮ সালের নির্বাচনের সময়ও তাঁরা এই পরিবারের ওপর হামলা চালায় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক সওদাগর, হরিণা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সোলায়মান সওদাগর, সহসভাপতি মো. জাকির হোসেন, ব্যবসায়ী মো. শফিক ও নাঈমুর রহমান দুর্জয় প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘উপজেলা পরিষদের ভেতরে ঢুকে এমন ডাকাতির ঘটনায় সরকারি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।’ তিনি জানান, পুলিশ ও ডিবি সদস্যরা অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
২৩ মিনিট আগে
রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী তেমন নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ সব সময় হচ্ছে। শীর্ষ সন্ত্রাসী তেমন নেই। যারা আছে, তারা শীর্ষ সন্ত্রাসীর সহযোগী বা তাদের নাম ভাঙিয়ে কিছু অসাধু চক্র সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে...
২৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে মো. মেরাজ (২০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঁশবাড়িয়া ফেরিঘাটসংলগ্ন সমুদ্রসৈকতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেরাজ চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ী এলাকার গাজী ডিপো...
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে আজ শনিবার সকাল ৬টায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ সময় একটি মাইক্রোবাসসহ দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন ফারহান তানভীর নাসিফ (২০১৯-২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাসচালক রুবেল।
১ ঘণ্টা আগে