
নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) দিবাগত গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অধীন এক সহকারী কর্মকর্তা (সিএইও) সেরাজুল ইসলামের বাসভবনে এই ঘটনা ঘটে।
জানা যায়, ডাকাত দলের সদস্যরা বাসার পেছনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা সেরাজুল ইসলামের হাত-পা বেঁধে ফেলে এবং তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী কর্মকর্তা সেরাজুল ইসলাম বলেন, গভীর রাতে তাঁরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ডাকাতেরা বাসায় ঢুকে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে ফেলে। এরপর আলমারি ও ওয়ার্ডরোব ভেঙে প্রায় ২০ হাজার টাকা, স্বর্ণালংকার এবং দুটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন ফোন নিয়ে যায়।
সেরাজুল ইসলাম আরও জানান, ঘটনার পর থেকে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ উদ্বেগ প্রকাশ করে বলেন, উপজেলা পরিষদের ভেতরে ঢুকে এমন ডাকাতির ঘটনায় সরকারি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তিনি জানান, পুলিশ ও ডিবি সদস্যরা অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন।
কোয়ার্টারে বসবাসকারী অন্য কর্মকর্তারাও ঘটনাটিকে আইনশৃঙ্খলার চরম অবনতির উদাহরণ হিসেবে উল্লেখ করে দ্রুত দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এর আগে সম্প্রতি একই এলাকায় আরেক ব্যবসায়ীর বাসায় একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছিল বলেও জানা গেছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

ভোলার মনপুরার বিচ্ছিন্ন বইশা চর থেকে লুট হওয়া ১৫ মহিষ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিচ্ছিন্ন দুর্গম চর নিজাম থেকে লুট হওয়া মহিষগুলো উদ্ধার করা হয় বলে জানান মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
৬ মিনিট আগে
গরমে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে মানিকগঞ্জে জনসচেতনতামূলক মাইকিং ও সহায়তা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ১৭ জুন উদ্বোধনী দিনে হাতপাখা, ছাতা ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।
৮ মিনিট আগে
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের অ্যাডমিন শিশির মুন্নাকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১১ মিনিট আগে
পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়ায় নতুন নির্মিত একটি সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধে তাঁদের মৃত্যু হতে পারে।
১২ মিনিট আগে