
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ৭ জুলাই সন্ধ্যা থেকে ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আজ মঙ্গলবার সকালে এমন তথ্য জানান কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির লেভেল গত সপ্তাহ থেকে বাড়ছে। পানির ওপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ১ নং ও ২ নং ইউনিটের প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নং ইউনিটে ৫০ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিটের প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল আছে ১০২.২৫ ফুট মিন সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এ সময় পানি থাকার কথা ৮৫.০৮ ফুট মিন সি লেভেল। দায়িত্বরত প্রকৌশলীরা আরোও জানান, হ্রদে পানির স্বলতায় বিগত কয়েক মাস ধরে কখনো ১টি বা ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও গত সপ্তাহ থেকে ৫টি ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়াবাসহ মো. আবুল বাশার (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার রাতে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগে
দীর্ঘ ১৩ বছর পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বৃদ্ধির প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার স্বাস্থ্য সেবা বিভাগ এ-সংক্রান্ত চিঠি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠায়। ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ শয্যায় উন্নীত হওয়ার পাশাপাশি আইসিইউ সেবাও সরকারি অনুমোদন পেল। শিগগিরই ১০০ শয্যার আইসিইউ চালু হবে।
২২ মিনিট আগে
একদিকে বাড়ির উঠানে রাখা মায়ের নিথর দেহ, অন্যদিকে বাজারে পুড়ছে জীবিকার একমাত্র অবলম্বন চায়ের দোকানটি। বাড়িতে মায়ের লাশ ফেলে চায়ের দোকানের আগুন নেভাতে যাওয়া তাই আর হলো না সুরমা বেগমের (৩০)।
২৪ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাকবলিতদের মাঝে বাংলাদেশ বিমানবাহিনীর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণসামগ্রি বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণসামগ্রিগুলো বিতরণ করা হয়।
২৯ মিনিট আগে