
পাহাড়ের নতুন প্রজন্মের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে রাঙামাটিতে দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছে রাঙামাটি জেলা পুলিশ।
আজ রোববার বিকেলে রাঙামাটি রে চিংহ্লা মং মারী স্টেডিয়ামে বেলুন ও কবুতর উড়িয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশের চট্টগ্রাম অঞ্চলের অ্যাডিশনাল আইজি আহসান হাবীব পলাশ।
এ সময় পুলিশের ঢাকা বিভাগের যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন, রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, পুলিশের ঢাকা বিভাগের উপপুলিশ কমিশনার নুসরাত এদীব লুনা, পুলিশ সুপার ফরহাদ হোসেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য বরুন বিকাশ দেওয়ান, রাঙামাটি জেলা শিক্ষা কর্মকর্তা সুরিৎ কুমার চাকমা উপস্থিত ছিলেন।
ক্রীড়া আয়োজনে আগামীকাল সোমবার রয়েছে ম্যারাথন ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা।
উদ্বোধনী দিনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বৈচিত্র্যপূর্ণ একটি এলাকা। কিন্তু এখানে মাঝে মাঝে বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে সম্প্রীতির ফাটল ধরে। এতে সৃষ্টি হয় বাঙালি এবং অন্যান্য পাহাড়ি জাতিগোষ্ঠীর সন্দেহ-অবিশ্বাস। এটি যেন না হয়, এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে হ্যাঁ এবং না বলার সাহস দিতে হবে। তখন পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশ সুন্দর হবে।
উদ্বোধনী দিনে রানী দয়াময়ী উচ্চবিদ্যালয় এবং রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে। এতে রানী দয়াময়ী উচ্চবিদ্যালয় রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়কে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১৪ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২০ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে