
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্য পণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
আজ শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার মুরাদনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রিত্ব গ্রহণের পর এদিনই প্রথমবারের মতো এলাকায় আসেন তিনি।
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, ‘সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় যেন বাড়তি চাপ সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকার অত্যন্ত সচেতন। রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’ তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না। জনগণের স্বার্থ রক্ষায় আমরা বদ্ধপরিকর।’
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, হাজিদের জন্য আরও সহজ, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়া নিশ্চিত করতে সরকার কাজ করছে। অতীতের তুলনায় উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। হজ ব্যয়ের যৌক্তিকীকরণ এবং সেবার মানোন্নয়নেও উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তিনি বলেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা বা অস্থিতিশীলতা সৃষ্টি করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় ধর্মমন্ত্রী মুরাদনগরসহ কুমিল্লা জেলার উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়কালে এলাকার অবকাঠামো, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন[-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি যানবাহনও জব্দ করা হয়।
৬ মিনিট আগে
গণপতির চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা ছাদে যাওয়ার চেষ্টা করলে সিঁড়িতেই তাঁকে হত্যা করা হয়। এরপর মেয়েকে এবং সর্বশেষ ১২ বছরের শিশু প্রিয়মকে হত্যা করা হয়। পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, প্রিয়ম আসামিদের চিনত। সিদ্ধার্থের ছোট ভাই অপূর্বের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় তাকেও হত্যা করা হয়।
১০ মিনিট আগে
এক আন্দোলনকারী বলেন, ‘এই সেক্টরে আমাদের তিন হাজার কোটিরও বেশি টাকা বিনিয়োগ। এক হাজারের বেশি মালিক ও তাদের পরিবার জড়িত। এই স্লিপার বাস একদিনে তৈরি হয়নি। ৮/১০ বছর ধরে চলছে। বিআরটিএ বেশি টাকা নিয়ে নিবন্ধনও দিয়েছে। এখন তারা কীভাবে এটিকে অবৈধ বলেন?’
১২ মিনিট আগে
পরিদর্শনে রোগীদের কাছ থেকে হাসপাতালের সার্বিক সেবার বিষয়ে সন্তোষজনক প্রতিক্রিয়া পেলেও বেশ কিছু অনিয়ম ও সীমাবদ্ধতা মন্ত্রীর নজরে আসে। এক চিকিৎসক ৪৫ মিনিট দেরিতে দায়িত্বে আসায় তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
৩৫ মিনিট আগে