
জীবনভর পাশাপাশি ছিলেন একে অপরের ছায়া হয়ে। আর সেই সম্পর্কের গভীরতা এমনই যে মৃত্যুতেও তাঁরা যুগলবন্দী হয়ে রইলেন। নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী গ্রামে ঘটল এক শোকাবহ ঘটনা, যেখানে স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পরই মারা গেলেন তাঁর স্বামী। এই মৃত্যু যেন দেখিয়ে দিল, সত্যিকারের ভালোবাসার সমাপ্তি কেবল একসঙ্গে পথচলাতেই হয়।
পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাদিবাড়ী গ্রামের বাসিন্দা মো. জলিলুর রহমান জলিল মাস্টার (৭৫) ও তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৬৫) দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবনে ছিলেন একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। কিন্তু হঠাৎ সেই ছায়া সরে যায়। শুক্রবার বেলা ১টা ২৫ মিনিটে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান আঞ্জুয়ারা বেগম। স্ত্রীর মৃত্যুর খবর শুনে গভীর শোকে ভেঙে পড়েন স্বামী জলিল মাস্টার। বিকেল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় রাতে তাঁকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২৫ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
একই পরিবারের দুই মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় গ্রামবাসী। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
ছোট ছেলে মো. রাকিবুল হাসান রকি বলেন, ‘মা-বাবাকে একসঙ্গে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। মা হঠাৎ মারা যান। বাবা হালকা অসুস্থ ছিলেন, কিন্তু মায়ের মৃত্যুর পর ভীষণভাবে ভেঙে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর বাবাও চলে গেলেন।’
এই দম্পতির গল্প এখন পুরো গ্রামে আলোচনার বিষয়। মানুষ বলছে, ভালোবাসা কখনো মরে না, শুধু রূপ বদলায়।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৪ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪১ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে