
সাড়ে ৫ মাস ধরে নিখোঁজ রয়েছেন রাজশাহীর বাঘার রনক হোসেন নামের এক গার্মেন্টসকর্মী। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে নিখোঁজ হন। রনক হোসেন (২১) উপজেলার আড়ানী পৌরসভার মৃত ইয়ার আলী সরদারের ছেলে।
জানা গেছে, রনক হোসেন দীর্ঘদিন ধরে রূপগঞ্জ থানার ফকিরা গার্মেন্টসে কর্মরত ছিলেন। তিনি ১০ জুন সন্ধ্যা ৭টার দিকে গার্মেন্টস ছুটি হলেও বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে ঘটনার চার দিন পর ১৪ জুন রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর ভাই।
রনক হোসেনের মা চম্পা বেগম বলেন, আমার সন্তান সুস্থ ও শান্ত মেজাজের। সকালে বাড়ি থেকে নাশতা করে গার্মেন্টসে কাজে যায়। সন্ধ্যায় গার্মেন্টস ছুটির পর ওই দিন থেকে আর বাড়ি ফেরেনি। তিনি ছেলের সন্ধান চেয়েছেন।
চম্পা বেগম জানান, তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ গোল। পরনে গায়ে কালো চেক শার্ট ও জিনসের প্যান্ট ছিল।
আড়ানী পৌরসভার ২ নম্বর গোচর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিল্লুর রহমান বলেন, রনক হোসেন নিখোঁজ হয়েছে। তার সন্ধান চালানো হচ্ছে।
রূপগঞ্জ থানার সহকারী পরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তাকে উদ্ধারের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়ির পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে খুন হয়েছেন আব্দুর রহমান (৬৮) নামের এক বৃদ্ধ। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের হাজী ইসরাক আলীর ছেলে।
২ ঘণ্টা আগে
একজন অপরাধী গ্রেপ্তার হওয়ার পরে সে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে নিজেকে বাঁচানোর জন্য। দুই-একজন স্লোগান দিচ্ছিল তারা “জিয়ার সৈনিক” বলে। তো এগুলো স্লোগান দিয়ে এখানকার কর্মকর্তার সঙ্গে পরিচয় আছে, এই সমস্ত পরিচয়...
২ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় ম্যারাথনে অংশ নিয়েছেন ৭৪ বছর বয়সী খবির উদ্দিন খান। গোপালগঞ্জের সন্তান ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান তিনি। বয়সকে হার মানিয়ে ৪২ কিলোমিটার দৌড় সফলভাবে শেষ করেন তিনি। তাঁর মতে, দৌড়ালে স্বাস্থ্য ও মন ভালো থাকে, কাজেও মনোযোগ বাড়ে।
২ ঘণ্টা আগে
পঞ্চগড়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দিকে, ওই তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, আটকে রাখা ও মুক্তিপণ দাবির অভিযোগে পাল্টা মামলা করেছেন ওই যুবক।
২ ঘণ্টা আগে