নওগাঁর রাণীনগরে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ শুক্রবার সকালে তাঁদের কারাগারে পাঠানো হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সিম্বা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই রাতে তাঁদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলার সিম্বা গ্রামের শুকুর আলী (৪৫), সাইদুল ইসলাম (৩৯), দুলাল হোসেন (৪০), চঞ্চল প্রামাণিক (৪৮), শহিদুল দেওয়ান (৫০), জুয়ের হোসেন (৪৪), রহিদুল খাঁ (৩৮), চাঁন মিয়া (৩৮) ও জান্টু আকন্দ (৪০)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে জানান, জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার সিম্বা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের চঞ্চল প্রামাণিকের বাড়ি থেকে স্থানীয় ইউপি সদস্য নয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২৮ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে