
সকালের নরম রোদ তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কাজলা এলাকায়। ভোটকেন্দ্রের সামনে ভিড় বাড়ছে সময়ের সঙ্গে। সেই ভিড়ের মাঝেই হুইলচেয়ারে এগিয়ে যাচ্ছেন মেহেদি হাসান বাবু। পাশে পরিবারের সদস্যরা। ৭ বছর ধরে হাঁটতে পারেন না তিনি। আজ তাঁর চোখেমুখে যে দৃঢ়তা, তা কোনো শারীরিক সীমাবদ্ধতাকে গুরুত্ব দিতে রাজি নয়।
আজ বৃহস্পতিবার গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে সকালেই হাজির হন বাবু। তাঁর বাসা কাজলার আলমের মোড়ে। কেন্দ্রের ভেতরে ঢোকার সময় কয়েকজন সহায়তা করেন। সকলের সহযোগিতায় ভোট প্রদান সম্পন্ন করেন তিনি।
ভোট দিয়ে বের হওয়ার পর তাঁর মুখে ছিল প্রশান্তির হাসি। পরিবারের অন্য সদস্যরা বাড়ি ফিরলেও বাবু ফিরতে চাননি। কাজলার এক রাস্তার মোড়ে বসে পড়েন তিনি। আশপাশের মানুষের সঙ্গে গল্প করেন, নির্বাচন নিয়ে কথা বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবনা ভাগাভাগি করেন। দীর্ঘদিন পর নিজেকে এত আনন্দিত মনে হচ্ছে বলেও জানান তিনি।
বাবুর কথায় নেই কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়ার হিসাব। নেই অভিযোগ কিংবা হতাশা। বরং আছে এক গভীর মানবিক প্রত্যাশা। তিনি বলেন, ‘আমি হাঁটতে পারি না, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমি চাই দেশটা ভালো থাকুক। আমার মতো অনেকের পরিবার আছে। সবাই যেন শান্তিতে থাকতে পারে, সেটাই চাই।’
নিজের জন্য সরকারের কাছে কিছু চান কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি কিচ্ছু চাই না ভাই। আমার নিজের জন্য কিছু লাগবে না। দেশটা ভালোভাবে চলুক, এটাই চাই। যেই সরকার আসুক, তারা যেন দেশকে ঠিকভাবে চালায়।’ বারংবার বাবুকে একটি কথাই বলতে শোনা গেছে। তিনি বলেন, ‘নিজের জন্য আমি কিচ্ছু চাই না। দেশটা ভালোভাবে চলুক।’
স্থানীয়রা জানান, বাবু প্রাণবন্ত স্বভাবের মানুষ। শারীরিক প্রতিবন্ধকতা তাকে ঘরে আটকে রাখেনি। এলাকার সামাজিক কর্মকাণ্ড, জাতীয় বিষয়-সবকিছুতেই তাঁর আগ্রহ। নির্বাচনকে তিনি দেখেন দায়িত্ব হিসেবে, অধিকার হিসেবে।

নিজের সংসার হয়নি। জীবনের দীর্ঘ পথ জোলেখা কাটিয়েছেন একাকিত্বে। এখন থাকেন ভাই ও ভাইয়ের স্ত্রীর সঙ্গে। দারিদ্র্য, শারীরিক সীমাবদ্ধতা আর বয়স—সব মিলিয়ে চলাফেরা তাঁর জন্য কষ্টকর। তবু ভোটের দিনে থেমে থাকেননি।
৬ মিনিট আগে
ফেনীতে ভোটকেন্দ্র এলাকায় জামায়াত কর্মীকে মেরে আহত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ফেনী-২ আসনের (সদর উপজেলা) ফরহাদ নগর ইউনিয়নের মাহবুবুল হক উচ্চবিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে ভোর থেকেই ভোটকেন্দ্রে ভিড় করছেন নানা বয়সী ভোটাররা। কেউ জানান, দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দিতে পেরে তারা স্বস্তি ও আনন্দ অনুভব করছেন। অধিকাংশ ভোটারের চোখেই ছিল উচ্ছ্বাস, কারও দায়িত্ববোধ। সব মিলিয়ে জমে উঠেছে ঢাকা-১৫ আসনের ভোটকেন্দ্রগুলো।
১০ মিনিট আগে
আংশিক নগর ও হাটহাজারী উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৫ আসনের একটি কেন্দ্রে আড়াই ঘণ্টায় মাত্র ৯৮টি ভোট কাস্ট হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার কুলগাঁও সিটি করপোরেশন কলেজ ভোটকেন্দ্রে সকাল ১০টা নাগাদ এই চিত্র দেখা গেছে।
১৪ মিনিট আগে