
রাজশাহীর চারঘাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দেব চন্দ্র দাস (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার দেব চন্দ্র দাসের বাড়ি চারঘাট উপজেলার আরজি সাদীপুর এলাকায়। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী নগরের মোহনপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সকালে রাজশাহীতে র্যাব-৫-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার সাত বছর বয়সী এক শিশুকে টিভি দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যান দেব। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।
দীর্ঘক্ষণ সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। একপর্যায়ে অভিযুক্ত দেব চন্দ্র দাসের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। এ সময় শিশুটির কান্নার কারণ জানতে চাইলে ধর্ষণের বিষয়টি তিনি জানতে পারেন। পরে চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় বুধবার বিকেলেই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে চারঘাট থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানায়, মামলার পরপরই আসামিকে ধরতে অভিযান শুরু হয়। মামলা দায়েরের ৮ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাঁকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

‘মনে হচ্ছিল, আকাশ ভেঙে পড়েছে। আর প্রচণ্ড আঘাতে ডান পা’টা হাঁটুর পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ছাদের ভাঙা একটা টুকরা এসে পড়েছিল আমার পায়ে। চারদিকে আর্তনাদ। কেউ বাঁচার জন্য আকুতি জানাচ্ছিলেন, কারও কণ্ঠস্বর কয়েকবার আর্তচিৎকারের পরই থেমে যাচ্ছিল। ঘোর অন্ধকারে কে কোথায় পড়ে আছেন, কার কী অবস্থা—কিছুই বোঝার
৮ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
৪ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৫ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৬ ঘণ্টা আগে