ফেনসিডিলের বোতলের লেবেল যেন মুছে না যায়, সে কারণে বোতল কনডমের ভেতরে ঢুকিয়ে রাখা হয়। আর এটিকে সবচেয়ে নিরাপদ পদ্ধতি হিসেবে ব্যবহার করেন মাদক কারবারিরা। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাদকদ্রব্য ধ্বংসের জন্য আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন।
বিজিবির এই কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে মাদকের বোতলগুলোকে মাটির নিচে পুঁতে রাখে অথবা পুকুরের পানিতে ফেলে রাখে তারা। এ ছাড়া ভারত সীমান্ত পার হয়ে কয়েক হাত বদলের পরও লেবেল যাতে উঠে না যায় এ কারণে এই পদ্ধতি অবলম্বন করে তারা।
সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। এ সীমান্তের প্রায় ৪৫ কিলোমিটার কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হলেও অরক্ষিত রয়েছে নদীপথ ও চর এলাকা। এসব এলাকা দিয়েই রাতে ও দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বিশেষ কৌশলে ঢুকছে ভারতীয় ফেনসিডিল।
শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার মাদক কারবারি নাইমুর রহমান (ছদ্মনাম) বলেন, ‘ভারত থেকে বস্তা এবং কার্টনে ভরে ফেনসিডিল আনা হয় বাংলাদেশে। এ ক্ষেত্রে কয়েক হাত বদল করতে হয়। এতে ফেনসিডিলের গায়ে লাগানো লেবেল নষ্ট হয়ে যায়। যার কারণে ক্রেতাদেরও সন্দেহ তৈরি হয়। সন্দেহ দূর করতেই প্রতিটি ফেনসিডিলের বোতলকে কনডমের ভেতর ঢুকিয়ে আনা হয়। এতে লেবেল ঠিক থাকায় উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, উৎপাদনের তারিখ এবং মেয়াদ ঠিক থাকে। ফলে ন্যায্যমূল্য পাওয়া যায়।’
গাইপাড়া এলাকার মাদক কারবারি সানোয়ার হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে ফেনসিডিলগুলো পুকুর, নদী এমনকি মাটির নিচে পুঁতে রাখতে হয়। দীর্ঘদিন অরক্ষিত থাকায় বোতলের গায়ের লেবেল উঠে যায়। লেবেল বাঁচাতে এ পারে এনেই দোকান থেকে কনডম কিনে ফেনসিডিলের বোতল ঢুকিয়ে রাখা হয়। এতে ক্রেতা ও খুচরা বিক্রেতারা সন্তুষ্ট থাকে।’
সোনামসজিদ এলাকার কামালপুরের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘একজন কাস্টমার ফেনসিডিল নিতে এসে প্রথমে দেখে উৎপাদনের তারিখ ঠিক আছে কি না। তারিখ ঠিক থাকলেই আর দাম দর করতে হয় না। দ্রুতই বিক্রি হয়ে যায় ফেনসিডিল।’
আনোয়ার হোসেন আরও বলেন, ‘বর্তমান সময়ে একটি ফেনসিডিল বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়। দাম বাড়ার পর থেকে লেবেল ঠিক রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।’
এ বিষয়ে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাদক পাচারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে চোরাকারবারিরা ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। তারই অংশ হিসেবে কনডমের ভেতর ফেনসিডিলের বোতল ঢুকিয়ে পাচার করছে। চোরাকারবারিদের ঠেকাতে বিশেষ নজর দিচ্ছে বিজিবি সদস্যরা।’
আরও খবর পড়ুন:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকায় এস আর লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলার ৩ নম্বর আসামি, স্থানীয় বিএনপি নেতা ও কেরানীগঞ্জ শিট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ইমান উল্লাহ মাস্তানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১৪ মিনিট আগে
পাটগ্রাম সীমান্তে গুলিতে বাংলাদেশি কৃষক মিজানুর রহমান মিজান (২০) আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই সঙ্গে জড়িত বিএসএফ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা এবং এ ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
১৭ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় রফিকুল ইসলাম (৫০) নামে এক আইনজীবীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় হামলাকারীদের কোপে তাঁর বড় ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানও জখম হন।
২৮ মিনিট আগে
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় করা একটি হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ তাঁকে ছয় মাসের জামিন দিয়ে
৩২ মিনিট আগে