
ভারত থেকে ফেনসিডিল পাচারের খবরে যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণবার উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে সীমান্তের সাদিপুর থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ওসি বলেন, ভারত থেকে ফেনসিডিল পাচার হয়ে আসার খবরে সাদিপুর সড়কে অভিযান চালানো হয়। এ সময় দুজন পুলিশের উপস্থিতি টের পেরে পালানোর চেষ্টা করলে তাঁদের ধাওয়া করা হয়। পরে তাঁরা একটি প্যাকেট ফেলে পালিয়ে যান। প্যাকেটটি উদ্ধার করে এর মধ্যে ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।

রাজশাহীর দুর্গাপুরে করলাচাষিরা এবার চরম লোকসানের মুখে পড়েছেন। তাঁরা বলছেন, মাঠভরা করলা, কিন্তু বাজারে ন্যায্য দাম মিলছে না। হতাশ কৃষকেরা ফলন্ত গাছ কেটে ফেলছেন, আবার কেউ বিক্রি না হওয়া করলা হাট-বাজার ও রাস্তার পাশে ফেলে দিয়ে বাড়ি ফিরছেন।
৩৮ মিনিট আগে
টানা বর্ষণের জেরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাঁধের সড়কের বেশ কয়েকটি স্থানে ধস দেখা দিয়েছে। এতে অন্তত ৩০ হাজার বাসিন্দা নতুন করে পানিবন্দী হওয়ার ঝুঁকির মুখে পড়েছেন।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদী দুই দফায় প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দে পুনঃখনন করা হয়েছিল। কিন্তু বর্ষা মৌসুম শুরু হলেও নদীর অধিকাংশ অংশে পানি নেই, কোথাও কোথাও এমন ঘন কচুরিপানা জন্মেছে যে পানির অস্তিত্বই চোখে পড়ে না।
১ ঘণ্টা আগে
১৯৮০ সালের তুমুল জনপ্রিয় শিশুতোষ বাংলা ছায়াছবি ‘ছুটির ঘণ্টা’র জনপ্রিয় একটি গান ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’। একদল শিশু আর বিখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচকে নিয়ে এই গানের দৃশ্যটির শুটিং হয়েছিল তখনকার ঝকঝকে নতুন এই পার্কে।
১ ঘণ্টা আগে