
গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুর হয়েছে। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে মহানগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে সনিরাজ কার প্যালেসে এ ঘটনা ঘটে।
রকিব সরকার চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী। তাঁরা দুজনেই ওমরা পালনের জন্য সৌদি আরবে রয়েছেন। এ হামলার পেছনে গাজীপুরের পুলিশ কমিশনারের হাত আছে বলে এক ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন মাহি। তবে অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে পুলিশ বলছে, জায়গা নিয়ে মালিকানার দ্বন্দ্বে ‘মারামারি’ হয়েছে।
জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান জানান, ‘৯৯৯ এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। সেখানে গিয়ে হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। শো রুমের জায়গা নিয়ে মালিকানার দ্বন্দ্বে মারামারির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।’
এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
শোরুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার ভোর ৫টার দিকে সনিরাজ কার প্যালেস গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র, দরজা জানালার কাঁচ এবং টেবিল চেয়ার ভাঙচুর ও শোরুমের সাইনবোর্ড খুলে নেওয়া হয়। শোরুমের অফিসকক্ষ তছনছ করে এবং টাকা পয়সা লুট করে নেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তবে ওমরা পালনে স্বামীসহ সৌদি থাকা মাহিয়া মাহি ফেসবুক পোস্টে দাবি করেছেন, ‘গাজীপুরের পুলিশ কমিশনার মোল্লা নজরুল দেড় কোটি টাকার বিনিময়ে আমাদের গাড়ির শোরুম দখল করে দিচ্ছে ইসমাইল ওরফে লাদেনকে।’
ফেসবুকে মাহির অভিযোগ নিয়ে গাজীপুরের পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি যোগদানের পর কোনো পক্ষই জমির বিষয়টি আমার সামনে আনেনি। আমি ব্যক্তিগতভাবে তাঁদের চিনিও না। মাহির এই অভিযোগ ভিত্তিহীন।’
মাহিয়া মাহি সম্পর্কিত আরও খবর পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা মামলার অন্যতম আসামি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ কামাল অনিক আদালতে আত্মসমর্পণের আবেদন জমা দিয়েও হাজির হননি। আজ রোববার (১৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে আবেদনের শুনানিকালে তিনি...
৩ মিনিট আগে
ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালানো হয়েছে। এ সময় মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
৮ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে সড়কের পাশে অটো রাইস মিলের ছাইযুক্ত কালো ধোঁয়া ও স্তূপ করা ছাইয়ে অতিষ্ঠ হয়ে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ রোববার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভেলুপাড়ায় ‘মেসার্স বিশ্বাস অটো রাইস মিল’-সংলগ্ন এলাকায় মিলটির বিরুদ্ধে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা
১৬ মিনিট আগে
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রোববার ময়নামতি সেনানিবাস এলাকায় ক্যাম্পাসের উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
৪২ মিনিট আগে