
রাজশাহীতে মায়ের সামনেই বাসচাপায় মারিয়া আক্তার যুথি (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাসটি ওই শিশুর শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার নগরীর বোয়ালিয়া থানার ভদ্রা মোড়ে।
দুর্ঘটনার পর ছোট আরেক মেয়েকে নিয়ে শিশু মারিয়ার লাশের পাশে সড়কে বসেছিলেন তার মা। এ সময় বিক্ষুব্ধ লোকজন ভদ্রা মোড়ে কয়েকটি বাস ও আন্তজেলা বাসের টিকিট কাউন্টার ভাঙচুর করে। পরে বিপুলসংখ্যক পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও নগর পুলিশের কুইক রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শিশু মারিয়া রাজশাহী নগরীর মেহেরচণ্ডি দায়রাপাক এলাকার হাসান মোল্লার মেয়ে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মেয়েকে নিয়ে অটোরিকশায় চড়ে সাহেববাজার যাচ্ছিলেন নিহত মারিয়ার মা। ভদ্রা মোড়ের অটোরিকশা স্ট্যান্ডের কাছে অন্য একটি অটোরিকশা তাদের অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মারিয়া ছিটকে পড়লে পদ্মা নামে একটি বাস তাকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা বাসটি নওগাঁর। দুর্ঘটনার পর বাস জব্দ করা হয়েছে। তবে এর চালক-হেলপার পালিয়ে গেছে। পরিস্থিতি এখন শান্ত। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার চাইলে এ ঘটনায় মামলা করা হবে।’

কুষ্টিয়ার ভেড়ামারায় দুটি পৃথক স্থান থেকে এক প্রতিবন্ধী কিশোর ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
৫ মিনিট আগে
নাটোরের লালপুরে এবার পুলিশের জালে ধরা পড়েছেন কথিত ‘হ্যাকিং সম্রাট’ ওহিদুল মোল্লা ওরফে ওহিদ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে তাকেসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে লালপুর থানা-পুলিশ।
৮ মিনিট আগে
গত ১৮ জুন সকাল ৯টা ৫০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা অবৈধ মিছিল এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ...
৮ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তিনমাথা এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন বাস-মিনিবাস মালিক সমিতির নেতা কর্মীরা।
১২ মিনিট আগে