
ঠিকাদারদের বকেয়া পরিশোধ না করার অভিযোগ উঠেছে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বিরুদ্ধে। এতে ঠিকাদাররা নগরীর সব উন্নয়নকাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। আজ বুধবার নগরীর সপুরা এলাকায় এক সমাবেশে এ ঘোষণা দেন তাঁরা।
ঠিকাদারদের দাবি, রাসিক সচিব আড়াই মাস ধরে তাদের বিল-সংক্রান্ত প্রায় ২৫০টি ফাইল অফিসের টেবিলে ফেলে রেখেছেন। এতে অন্তত ১৫ জন ঠিকাদারের প্রায় ১০০ কোটি টাকা আটকে আছে। পাওনা টাকা না মেলায় তাঁরা শ্রমিকদের মজুরি দিতে পারছেন না। কাজও চলমান রাখা যাচ্ছে না।
সমাবেশে ঠিকাদার রেজাউল করিম বলেন, ‘২০ জুলাই সংবাদ সম্মেলন করে আমরা কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলাম, বিল ছাড়ের বিষয়ে উদ্যোগ নিতে। কিন্তু কোনো সাড়া মেলেনি। আলোচনায় বসার প্রয়োজনও মনে করেননি তাঁরা। ফলে আমাদের আর কোনো পথ খোলা নেই, বাধ্য হয়েই সব কাজ বন্ধ করে দিতে হচ্ছে।’
ঠিকাদার সালাহউদ্দিন গাজী বলেন, ‘শহরে এখন চারটি ফ্লাইওভার, ছয়টি কাঁচাবাজার ও বেশ কিছু সড়কের কাজ চলছে। মাসিক বিলের ভিত্তিতে আমরা এই কাজগুলো করছি। কিন্তু নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো বিলই ছাড়েনি। শ্রমিকেরা এখন টাকার জন্য আমাদের বাড়ির সামনে অপেক্ষা করছে। আমরা বাড়ি থেকে বের হতেও পারছি না। তাই কাজ বন্ধ করে রাখা ছাড়া উপায় নেই।’
ঠিকাদার ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল বলেন, ‘টাকার অভাবে ঠিকাদারেরা দ্রুত কাজ শেষ করতে পারছেন না। এতে রাস্তাগুলো দীর্ঘদিন ধরে খোঁড়া অবস্থায় পড়ে থাকছে, ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। শহরে বাড়ছে ধুলাবালু ও দূষণ। রাজশাহীকে গ্রিনসিটি বলা হলেও এই অবস্থায় তা থাকবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।’
শাকিলুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট আমলে আমাদের ওপর অন্যায় করা হয়েছে, এখন চলছে নব্য কায়দার দমন। সিটি করপোরেশন আমাদের ‘ভ্যালুলেস’ হিসেবে বিবেচনা করছে। সচিবের কাছে গেলে ঠিকাদার অ্যালাউ না। কয়েক হাজার শ্রমিক-কর্মচারীর পরিবার আমাদের ওপর নির্ভরশীল, তারাও আজ চরম দুর্দশায়।’
ঠিকাদার ও বিএনপি নেতা ইয়াহিয়া খান মিলু বলেন, ‘সচিব রুমানা আফরোজ আড়াই মাস ধরে একটি বিলও ছাড়েননি। এর ফলে জনগণের দুর্ভোগ বাড়ছে। তিনি নিয়মিত অফিস করেন না, বেশির ভাগ সময় রাতের বেলা আসেন। তিনি আওয়ামী লীগের দোসর হিসেবে রাজনৈতিক উদ্দেশে জনদুর্ভোগ সৃষ্টি করছেন।’
সমাবেশ শেষে ওই এলাকায় ফ্লাইওভার নির্মাণকাজ বন্ধের ঘোষণা দেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রাসেল ইসলাম। তাঁর সঙ্গে একাত্মতা প্রকাশ করে অন্য ঠিকাদাররাও নগরজুড়ে চলমান সব উন্নয়নকাজ বন্ধ রাখার ঘোষণা দেন।
এ ছাড়া বকেয়া বিলের দাবিতে আগামী রোববার (২৭ জুলাই) শ্রমিক ও সর্দারদের নিয়ে নগর ভবনের সামনে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঠিকাদার হাফিজুল ইসলাম, বেলাল খান প্রমুখ।
এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করলে রাসিক সচিব রুমানা আফরোজ মোবাইল ফোনে কথা বলতে অপারগতা জানান।
তবে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘ঠিকাদারদের ২৫০টি ফাইল আটকে আছে—এমন কোনো তথ্য আমার জানা নেই। বিল আটকে থাকলে নিশ্চয় তাঁরা আমাদের জানাতেন। কিন্তু আমাকে তো কেউ কিছু বলেননি।’

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মাদ্রাসার ছাত্র আরিফ ও আদাবর থানায় রুবেল হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রাখা হয়েছে। এই দুই মামলাসহ পৃথক সাত মামলায় জামিন বহাল থাকলেও অন্য এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ঘিরে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর লালবাগ শহীদনগরে দুর্বৃত্তদের গুলিতে আহত রাফি হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর ভগ্নিপতি আব্দুস সাত্তার ফরাজি জানান, ডান পাঁজরে একটি গুলিবিদ্ধ হয়েছিল রাফির। প্রথম থেকেই অবস্থা সংকটাপন্ন ছিল।
২১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত তাঁত ও কাপড় উৎপাদন প্রকল্প উদ্বোধনের পরই অচল হয়ে পড়ে। ছয় বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা মেশিনগুলো নষ্ট হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিকল্পনাহীনতা ও প্রশাসনিক উদাসীনতায় প্রকল্পটি ব্যর্থ হয়ে
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি ছয় মাস ২০ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। বর্তমানে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে, যা বৃহস্পতিবার থেকে বেড়ে ২৫০-২৬০ মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪১ মিনিট আগে