
বগুড়ায় এবারও কোরবানির পশুর চামড়া বেচাকেনা চলছে অনেক কম দামে। শহরে চামড়া বিক্রি হলেও গ্রামে ক্রেতার অভাবে চামড়া পড়ে আছে। গরুর চামড়া কম টাকায় বিক্রি হলেও ছাগল ও ভেড়ার চামড়া কেউ কিনছেন না।
আজ শনিবার দুপুর ১২টার দিকে শহরের ইয়াকুবিয়া মোড়ে রনিসহ কয়েকজন চামড়া ক্রেতা জানান, তাঁরা ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত গরুর চামড়া কিনছেন। এবার পশু কোরবানি কম হওয়ায় চামড়ার দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি।
গাবতলী উপজেলার লাঠিগঞ্জ গ্রামের মৌসুমি চামড়া ব্যবসায়ী সায়েদ আলী গ্রাম থেকে বেশ কয়েকটি গরু এবং ছাগলের চামড়া কিনে ভ্যানে নিয়ে শহরে বিক্রি করতে আসেন। বেলা ২টা পর্যন্ত তিনি চামড়া বিক্রি করতে পারেননি।
সায়েদ আলী বলেন, ‘যেখানেই যাই, কেনা দামও বলে না। দুপুরের পর বগুড়া শহরে চামড়ার বাজারে ধস নামায় মৌসুমি চামড়া ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই বলছেন, লাভ তো দূরের কথা, মূলধন নিয়ে টানাটানি শুরু হয়েছে।’
বিকেল পর্যন্ত বগুড়া শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মৌসুমি ব্যবসায়ীরা চামড়া বিক্রি করার জন্য বিভিন্ন স্থানে নিয়ে বসে আছেন। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তাঁরা চামড়া বিক্রি করতে পারছেন না।
বগুড়া সদরের ঘোলাগাড়ি গ্রামের আব্দুল মজিদ বলেন, ‘আমাদের ৯৬ হাজার টাকা দামের গরুর চামড়া বাড়িতেই পড়ে আছে। সন্ধ্যা পর্যন্ত চামড়া কিনতে কেউ আসেননি। শুধু তাই নয়, ঘোলাগাড়ি গ্রামে অসংখ্য চামড়া অবিক্রীত পড়ে আছে।’
স্থানীয় চামড়া ব্যবসায়ীরা বলছেন, পরিবহন ব্যয়, লবণ, সংরক্ষণ সুবিধার ঘাটতি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, সরকারের কার্যকর নজরদারি না থাকলে প্রতিবছরই এভাবে চামড়ার বাজারে ধস নামবে।
শহরের চামড়া ব্যবসায়ী জুয়েল রানা বলেন, ‘চামড়া সংরক্ষণের খরচ, পরিবহন সব মিলিয়ে আমরা আর টিকতে পারছি না। বছরের এই একটা সময়ই ব্যবসা করি। এবার লাভ তো করতেই পারিনি, উল্টো ক্ষতিতে পড়েছি।’

ভোলার চরফ্যাশনে চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদ্রাসার প্রায় পাঁচ হাজার সরকারি পাঠ্যবই বিক্রির চেষ্টার অভিযোগে মাদ্রাসা সুপার মাওলানা মো. ওমর ফারুককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। তিন কর্মদিবসের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
১২ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। তিন ইউনিয়নের তিনটি বিদ্যালয় মাঠে এ গণশুনানি হবে। সেখানে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে নতুন নামের বিষয়ে সুপারিশ চূড়ান্ত করা হবে।
২৮ মিনিট আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জে ডিএল দাখিল মাদ্রাসায় শিক্ষকের মারধরে ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. সাইজিদ হাসান অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবারের এ ঘটনায় শিশুটির পিঠ ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩০ মিনিট আগে
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগী সংস্থা বাস্তব ইনিশিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্টের উদ্যোগে রেইজ প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়। মেলায় ওয়ালটন, বিডিজবস ডটকম, হোটেল গ্র্যান্ড প্যাসিফিক, প্রাণ-আরএফএল, হ্যামকোসহ হস্তশিল্প খাতের ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়।
১ ঘণ্টা আগে