
রাজশাহী মহানগরীর ভেতরে ‘মসজিদপট্টি’ নামের কোনো স্থান আছে কি নেই, তা নিয়ে আলোচনা চলছে ফেসবুকে। রাজশাহীর বাসিন্দাদের কেউ কেউ ফেসবুকে লিখছেন, জেলার অলিগলি তাঁদের অনেকের চেনা। এই শহরে আছে বেতপট্টি, মুড়িপট্টি, স্বর্ণপট্টিসহ বিভিন্ন পট্টি। কিন্তু মসজিদপট্টি আছে কি না তা জানা নেই বলে দাবি করেছেন অনেকে।
মূলত স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের দেওয়া একটি পোস্ট নিয়েই এই আলোচনা চলছে। রাজশাহীতে ‘মসজিদপট্টি’ নামের কোনো জায়গা না থাকলেও বিদ্যানন্দ ফাউন্ডেশন এই স্থানটির নাম ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ তোলা হচ্ছে। তবে খোঁজ নিয়ে রাজশাহী মহানগরীতেই মসজিদপট্টি নামের একটি স্থান খুঁজে পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যানন্দ ফাউন্ডেশন সেখানে এক টাকার বিনিময়ে খাবার দিয়েছে বলে জানা গেছে।
‘এক টাকায় আহার’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল কয়েকটি ছবি পোস্ট করা হয়। খাবার বিতরণের স্থানটির ঠিকানা জানাতে লেখা হয়, ‘৪ মে ২০২৩, মসজিদপট্টি, চন্দ্রিমা থানা, রাজশাহী।’ আজ শুক্রবার দুপুর পর্যন্ত এই পোস্টে ১৫ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়ে। এর মধ্যে প্রায় ১০ হাজার জনই হাসির ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছেন। এই পোস্টে অসংখ্য মানুষ মন্তব্য করেন। এর মধ্যে রাজশাহীতে মসজিদপট্টি নেই বলেও মন্তব্য করেন অনেকে। শুধু এই পোস্টেই নয়, অনেকে নিজ নিজ ফেসবুক আইডিতেও পোস্ট দেন বিদ্যানন্দের বিরুদ্ধে।
তৌহিদ ফেরদৌস তন্ময় নামের এক ব্যক্তি রাজশাহীর আলোচিত বিষয়গুলো নিজের ফেসবুক আইডিতে তুলে ধরেন। তিনি লিখেছেন, ‘আমার জানা মতে, রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় “মসজিদপট্টি” নামের কোনো জায়গা নাই। ইনফ্যাক্ট পুরো রাজশাহী শহরে এই জাতীয় কোনো এলাকার নাম আছে বলে আমি শুনি নাই। রেশমপট্টি, বেতপট্টি, তুলাপট্টি আছে, এমনকি মেথরপট্টিও আছে। কিন্তু মসজিদপট্টি নাম আমি জীবনেও শুনি নাই।’
তৌহিদ লেখেন, ‘বাবা বিদ্যামন্দ ভালোই খেল দেখাইতেছো। রাজশাহীর মানুষ এই নাম না শুনলেও, রাজশাহীর বাইরের লোকেরা মনে করবে, তোমরা সত্যি সত্যি রাজশাহীতে খাবার খাওয়ায় দিছ। আসলেই জিনিয়াস তোমরা। জয় বাবা বিদ্যামন্দের জয়।’ এ রকম আরও অনেক পোস্ট ফেসবুকে চোখে পড়ে। এ নিয়ে খোঁজ নিয়ে চন্দ্রিমা থানা এলাকায় মসজিদপট্টি পাওয়া গেছে।
নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম মোড় থেকে পূর্ব দিকে এগিয়ে গেলেই ছোটবনগ্রাম পূর্বপাড়া। এই মোড় থেকে কিছুটা পূর্বে এগিয়ে গেলেই রয়েছে একটি বস্তি। এই স্থানটির নামই মসজিদপট্টি। এটি সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড। এলাকাটিকে কেউ চৌধুরীপাড়া মসজিদপট্টি আবার কেউ ছোটবনগ্রাম পূর্বপাড়া মসজিদপট্টি হিসেবে চেনেন। মসজিদপট্টির ছোট্ট মোড়ে রয়েছে শারীরিক প্রতিবন্ধী হামিম হোসেন সেতুর দোকান।
আজ সকালে সরেজমিন গেলে প্রতিবন্ধী হামিম জানান, গতকাল এখানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে এক টাকার বিনিময়ে চারটি করে রান্না করা ডিম দেওয়া হয়েছে। এই বস্তির সব বাড়ির লোকেরাই ডিম নিয়েছেন। বস্তির বাসিন্দা মো. সুজনও জানালেন এক টাকার বিনিময়ে তারা চারটি করে ডিম পেয়েছেন। সুজন বলেন, ‘সবাই ডিম পেয়েছে। ঘটনা সত্য।’

যশোরের কেশবপুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জনাব আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার নতুন মূলগ্রামের একটি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত জনাব আলী ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
৩ মিনিট আগে
১৬ বছরেও আমাদের পাওনা পরিশোধ করা হয়নি। ২০১০-১২ সাল থেকে একেকজনের পাওনার পরিমাণ ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা। আমরা বুঝি যে গ্রামীণফোন এটা দিতে পারবে না। তাই আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে ১০ কোটি টাকা চাচ্ছি। এটাই আমাদের মূল দাবি...
১৪ মিনিট আগে
আলু সংরক্ষণের জন্য ভাড়া নিয়ে রাজশাহীর পবায় একটি কোল্ডস্টোরেজে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার হামলা-ভাঙচুর চালানো হয়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন
১৫ মিনিট আগে
রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা বাড়ানোর বিষয়টিও যাচাই করা হচ্ছে।
১৭ মিনিট আগে