রাজশাহীর চারঘাটে এক প্রতিবন্ধী তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। উপজেলার রায়পুর খাঁপাড়া এলাকায় গত শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে চারঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত মকসেদ আলী রায়পুর খাঁপাড়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণী। এ সময় মকসেদ আলী তাঁকে জোর করে পাশের হলুদের জমিতে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে হলুদের জমি থেকে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
আজ সোমবার দুপুর ১২টার দিকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তরুণীকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওই তরুণীর শারীরিক পরীক্ষা করা হবে। তদন্ত শেষে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে মাঝে মাঝেই একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে অপর গ্যাংয়ের দ্বন্দ্ব, মারামারি সংবাদের শিরোনাম হয়ে উঠছে। আবার কখনো কিশোর গ্যাং সদস্যদের হামলায় আহত, নিহত হওয়ার ঘটনাও সংবাদে উঠে আসছে। এমনি পরিস্থিতিতে গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ মূল
৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. গোলাম কবির (৫৪) নামে এক শিক্ষককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মাইনুদ
৬ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় গ্রামের ১১ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও আওলাতলীর ধরণী বাঁশঝাড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
৮ মিনিট আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ও হাফ পাসের ভাড়া কমানোর দাবিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে চাষাঢ়ায় অবরোধের ঘোষণা দিয়েছে পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্য। বাসমালিকদের সঙ্গে আলোচনায় সমাধান না হওয়ায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
১১ মিনিট আগে