বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার এক আসামিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নের শহরদিঘি গ্রামে হত্যার ঘটনা ঘটে।
নিহত আলী হাসান (২৮) বগুড়া শহরের মালগ্রাম উত্তরপাড়ার জিন্না মিয়ার ছেলে। আলী হাসান ফাঁপোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল হক রকি হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলার আসামি।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বেলা ২টার দিকে দুই-তিনজন যুবক আলী হাসানকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় আলী হাসান পুলিশকে জানায়, বাড়িতে বঁটিতে পড়ে গিয়ে বুকের নিচে জখমপ্রাপ্ত হয়েছেন। হাসপাতালে ভর্তির পর অপারেশন থিয়েটারে নেওয়ার পর ওই যুবক মারা যান।
এ সময় তাঁর সঙ্গে আসা যুবকেরা লাশ রেখে পালিয়ে গেলে পুলিশের সন্দেহ হয়। এর পরপরই পুলিশ অনুসন্ধানে নেমে জানতে পারে শহরতলির শহরদীঘি গ্রামে এক বাড়িতে আলী হাসানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নিহত আলী হাসানের চাচা আপেল মিয়া বলেন, ‘৮-৯ মাস আগে হত্যা মামলা থেকে জামিনে মুক্ত হয় আলী হাসান। এরপর থেকে আলী হাসান হকার্স মার্কেটে কাপড়ের দোকান করত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার বন্ধু সবুজ সওদাগর শহরদীঘি গ্রামে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। ওই বাড়িতেই আলী হাসানকে ছুরিকাঘাত করা হয়। পরে তারাই মেডিকেলে নিয়ে যায় এবং মারা গেলে লাশ রেখে পালিয়ে যায়।’
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) স্বপন মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে জানা গেছে, মাদক সেবন নিয়ে বিরোধের জের ধরে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে