
জয়পুরহাটে নিখোঁজের দুদিন পর বাঁশঝাড়ে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার বুজরুক গ্রামের একটি কবরস্থান থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
নিহত নুর আলম (২৩) জয়পুরহাট সদর উপজেলার বুজরুক গ্রামের এবন মণ্ডলের ছেলে। তিনি জেলার মঙ্গলবারি বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে নুর আলম নিজ বাড়ি থেকে বের হন। এরপর রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাঁর খোঁজ শুরু করেন।
এরই মধ্যে আজ বুধবার দুপুরে বুজরুক গ্রামের কবরস্থানের বাঁশঝাড়ে শুকনো পাতা ঝাড়ু দিতে গিয়ে নুর আলমের ঝুলন্ত লাশ দেখতে পান এক বৃদ্ধা নারী। পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে