
বিশ্ব ভালোবাসা দিবসে সারা বিশ্ব যখন ভালোবাসায় মগ্ন, তখন ‘প্রেমের সুষম বণ্টনের দাবিতে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে প্রেম বঞ্চিত সংঘ। আজ বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং বেগম খালেদা জিয়া হলের মাঝামাঝি দাঁড়িয়ে ১৪ সেকেন্ড নীরবতা পালন করে আমতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘প্রেমের নামে প্রহসন বন্ধ করো’, ‘তুমি কে আমি কে, বঞ্চিত বঞ্চিত’, ‘যোগ্য মানুষ হারালে, কাঁদতে হবে আড়ালে’—এমন স্লোগানে পুরো ক্যাম্পাস মাতিয়ে তোলেন।
সমাবেশে প্রেম বঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক এহসান আহমেদ আকাশ বলেন, ‘প্রেম থেকে বঞ্চিত শুধু তরুণ-তরুণী না, পিতা-মাতা হতে পারে, সন্তান হতে পারে, এ ছাড়াও বিশ্বের অনেক মানুষ প্রেম থেকে বঞ্চিত। বিশ্বের সব জায়গায় প্রেম ছড়িয়ে পড়ুক। বর্তমানে সারা বিশ্বে যুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা, সীমান্তে দাঙ্গা চলছে। আমরা চাই এসব বন্ধ হোক আর সর্বত্র প্রেম ছড়িয়ে পড়ুক।
সমাবেশ শেষে সংগঠনের সদস্যরা গণস্বাক্ষর কর্মসূচি ও বৃক্ষ রোপণ করেন।

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের গার্লস স্কুল মোড়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের দুই সাবেক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হৃদয় হাসান ও সাবেক সভাপতি খায়রুল ইসলাম।
৯ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ভেলাপচার পল্লিচিকিৎসক মো. রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলাম আজ মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করেন।
১১ মিনিট আগে
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন পরিষদের নবনির্মিত মার্কেটের পজিশন বরাদ্দ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে ব্যবসায়ীদের দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার টেবুনিয়া বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের
২৪ মিনিট আগে
গাইবান্ধা সদর সাবরেজিস্ট্রারের কার্যালয়ের দলিল লেখকেরা অভিযোগ করেছেন, চাঁদাবাজি, হুমকি ও মবের শিকার হচ্ছেন তাঁরা।
৩৪ মিনিট আগে