
দেশে বর্তমানে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত রয়েছে। এর মধ্যে ১০ লাখ ৭০ হাজারের বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়া এ তথ্য জানিয়ে বলেছেন, ২০৩০ সালের মধ্যেই সরকার শিশুশ্রম দূর করতে চায়।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে শিশুশ্রম নির্মূলে বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব তথ্য জানান। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহী এই কর্মশালার আয়োজন করে।
সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, শিশুশ্রমে যুক্ত শিশুরা শিক্ষা ও স্বাভাবিক শৈশব থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে তাদের শারীরিক, মানসিক ও মানবিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং একটি সম্ভাবনাময় প্রজন্ম ধ্বংসের ঝুঁকিতে পড়ছে। সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ কাজসহ সব ধরনের শিশুশ্রম নির্মূলে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
শিশুশ্রম নির্মূলে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে সচিব জানান, জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে। পাশাপাশি বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন ও পরিবীক্ষণব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ে সচেতনতা বাড়াতে নিয়মিত সভা ও কর্মশালা আয়োজনের জন্য প্রতি অর্থবছরে বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের তালিকা হালনাগাদ করে বর্তমানে ৪৩টি কাজ চিহ্নিত করা হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ। এতে স্বাগত বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন।
এ ছাড়া পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক এম ফকরুল ইসলাম, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কর্মসূচি (ইউসেপ) বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে