
বগুড়ায় এক সরকারি কর্মচারীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ চারজনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলের তাদেরকে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহিষাবান সরকারপাড়া এ ইউ দাখিল মাদ্রাসার সভাপতি মাহমুদুল হাসান মোহন, তাঁর সহযোগী মেহেদী হাসান, রবিউল ইসলাম রকি ও আশেকুল ইসলাম।
মামলা সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে কর্মরত কার্যসহকারী আব্দুল হান্নান ১৬ ফেব্রুয়ারি বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকায় একটি রেস্টুরেন্টে এক নারীর সঙ্গে কফিপান করছিলেন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিরা রেস্টুরেন্টে ঢুকে আব্দুল হান্নান ও ওই নারীকে অপহরণ করে তুলে নিয়ে যায়। পরে একটি ঘরে আটকে রেখে ওই নারীর সঙ্গে বিভিন্ন ধরনের ছবি তোলার পর মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আব্দুল হান্নান মানসম্মানের ভয়ে তাৎক্ষণিক ২০ হাজার টাকা দেন এবং পরে ব্যাংক থেকে আরও ১ লাখ ৮০ হাজার টাকা তুলে দেন। অপহরণকারীরা আবদুল হান্নানের কাছে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে ছেড়ে দেন। পরদিন থেকে বাকি ৮ লাখ টাকার জন্য মোবাইল ফোনে চাপ দিতে থাকেন। এ কারণে ১৯ ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় মামলা করেন তিনি। মামলা করার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
শুক্রবার গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ঘোষণা দিয়েছেন তিনি মন্ত্রী হিসেবে সরকারি বেতন-ভাতা গ্রহণ করবেন না এবং সরকারি গাড়িও ব্যবহার করবেন না। এমনকি গাড়ির জ্বালানি খরচও সরকারি তহবিল থেকে নেবেন না। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিক
২৬ মিনিট আগে
রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে আনিশা ফেরদৌসী (২২) নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
৪১ মিনিট আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, বাংলাদেশের স্বপ্ন পূরণ আমাদের করতেই হবে। শেখ হাসিনার করুণ পরিণতি আমাদের মাথায় রেখে পথ চলতে হবে।
১ ঘণ্টা আগে
মন্ত্রী ডা. জাহিদ বলেন, ‘গ্রাম অঞ্চলে এমন কোনো রাস্তা থাকবে না, যেখানে মা বলবে রাস্তার কারণে আমার মেয়ের বিয়ে হয় না, বিয়ে ভেঙে যায়—এমন কথা শুনতে চাই না। এমন অপবাদ থেকে পরিত্রাণ পেতে সড়ক উন্নয়নে কাজ করা হবে।
১ ঘণ্টা আগে