
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের সব কয়টি হলেই শীর্ষ তিন পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, সালাহউদ্দিন আম্মার ও সালমান সাব্বির। বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হল মোট ছয়টি। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা পর্যন্ত এ ছয়টি হলেরই ফল ঘোষণা করা হয়েছে।
সর্বোচ্চ ভোট পাওয়া মোস্তাকুর রহমান জাহিদ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই প্যানেল থেকে এজিএস পদে লড়ছেন সালমান সাব্বির। আর আধিপাত্যবিরোধী ঐক্য নামের এক প্যানেল থেকে জিএস পদে লড়ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। এ প্যানেলের ভিপি প্রার্থী আরেক সাবেক সমন্বয়ক মেহেদী সজিব ভোটের ফলে অনেকটাই পিছিয়ে।
নির্বাচন কমিশন থেকে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, মেয়েদের মন্নুজান, বেগম রোকেয়া, তাপসী রাবেয়া, খালেদা জিয়া, রহমতুন্নেসা ও জুলাই-৩৬ হলের সবকটিতেই নিজ নিজ পদে জাহিদ, আম্মার ও সালমান তাঁদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়েছেন।
এই ছয়টি হল থেকে ভিপি পদে জাহিদ ৪ হাজার ২৫৭, জিএস পদে আম্মার ৪ হাজার ৮৬ ও এজিএস সালমান সাব্বির ২ হাজার ২৯৫ ভোট পেয়েছেন। জাহিদের নিকটকত প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির এ ছয় হলে ১ হাজার ২০৬, আম্মারের প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফাহিম রেজা ২ হাজার ২৫১ ও এজিএস পদে সালমান সাব্বিরের প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের জাহিন বিশ্বাস এষা ১ হাজার ৭০৭ ভোট পেয়েছেন।
রাবিতে মোট হলের সংখ্যা ১৭টি। রাত ২টা পর্যন্ত মেয়েদের ছয়টি হলের ফল ঘোষণা করা হলো। এখন পর্যায়ক্রমে ছেলেদের ১১টি হলের ফল ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ওএমআর মেশিনে ব্যালট গণনার পর ফল ঘোষণা করা হচ্ছে।

কিডনি প্রতিস্থাপনের নামে রোগীদের তুরস্কে নিয়ে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে এক প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নুরুজ্জামান রাজু, যিনি তুরস্কভিত্তিক একটি স্বাস্থ্যসেবা সহায়তাকারী প্রতিষ্ঠানের সাবেক কর্মী বলে জানিয়েছে
২ মিনিট আগে
বাগেরহাট জেলার রামপালের বেইলি ব্রিজ নামক স্থানে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি শিশুসহ ১২ জন নিহত হয়েছেন।
১৯ মিনিট আগে
শিবালয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরগুনায় এক স্কুলশিক্ষককে কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়েছেন স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী মো. বশির উদ্দিন। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন ওই ব্যবসায়ী।
১ ঘণ্টা আগে