সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকচাপায় শিমুল পারভেজ (১৬) নামের এক স্কুলছাত্র মারা গেছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ২টার দিকে লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চাকসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিমুল উপজেলার কয়রা ইউনিয়নের ভাগলপুর গ্রামের মামুন সরকারের ছেলে এবং কয়রা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
উল্লাপাড়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আব্দুল হালিম স্থানীয় বাসিন্দাদের বরাতে জানান, ওই শিক্ষার্থী মোটরসাইকেলে করে চাকসা মোড়ে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ট্রাকটির সামনের গ্লাস ভাঙচুর করেন। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে চালক ও হেলপারকে আটক করেছে। নিহত স্কুলছাত্রের লাশ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রেমের নাটক-সিনেমা বানানো যাবে না, দেখানো যাবে না। এতে সমাজের অবক্ষয় হয়—এমন দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
১১ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে চরের ঘাস খেয়ে বিষক্রিয়ায় তিনটি মহিষ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ২৫টি মহিষ অসুস্থ হয়েছে। গুরুতর অসুস্থ কয়েকটি মহিষের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মালিকেরা।
৩ ঘণ্টা আগে
রংপুরের পীরগাছায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল সার ও কীটনাশক তৈরির কাঁচামাল, সরঞ্জাম এবং বিভিন্ন নামীদামি কোম্পানির মোড়ক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭২ বস্তা ভেজাল সার জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর বাজারের পশ্চিমে একটি বাড়িতে অভিযানটি চালানো হয়।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
৪ ঘণ্টা আগে