
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
আজ শুক্রবার দুপুরে দেলদুয়ার উপজেলার ছিলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।
দেলদুয়ার থানার তদন্ত কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শরীফুল ইসলাম জানান, র্যাব-১৪-এর (সিপিসি-৩) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ছিলিমপুর বাসস্ট্যান্ডের কাছে সিএনজিচালিত অটোরিকশাটিকে আটক করে। এ সময় অটোরিকশা থেকে ৯ হাজার ৯০০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে চালক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
শরীফুল ইসলাম আরও জানান, আনোয়ার হোসেন মানিকগঞ্জ থেকে ইয়াবা নিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থ ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

রংপুরের পীরগাছায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল সার ও কীটনাশক তৈরির কাঁচামাল, সরঞ্জাম এবং বিভিন্ন নামীদামি কোম্পানির মোড়ক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭২ বস্তা ভেজাল সার জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর বাজারের পশ্চিমে একটি বাড়িতে অভিযানটি চালানো হয়।
৯ মিনিট আগে
আমেরিকান ডলার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে জিম্মি ও নির্যাতনের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি আমেরিকান এক ডলারের নোট, একটি হাতকড়া ও ‘DB’ লেখা জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরে বংশাই নদীতে গোসল করতে নেমে সাথী আক্তার (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বড়ইতলী এলাকায় ঘটনাটি ঘটে। দিনভর অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
১ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে খুলনার ছয় যুবকের কাছ থেকে ১৭ লাখ টাকা নেওয়ার অভিযোগে পলাশ আলীকে গ্রেপ্তার করেছে পিবিআই। ময়মনসিংহ থেকে গ্রেপ্তারের পর শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে