
রাজশাহীর দুর্গাপুরে পুকুরের পানি সেচের জন্য বিদ্যুতের মূল লাইন থেকে সংযোগ দিতে গিয়ে জাহাঙ্গীর আলম (৩২) নামের এক শ্রমিক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। আজ রোববার বেলা ১টার দিকে উপজেলার যুগিশো গ্রামের আঙরার বিলে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম চুক্তিভিত্তিকভাবে শরীফ ডাক্তার নামের এক পল্লিচিকিৎসকের পুকুর দেখাশোনার কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুগিশো আঙরার বিলের একটি পুকুরে বিদ্যুতের সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ। সেই লাইন থেকে বিভিন্ন পুকুরে বিদ্যুৎ-সংযোগ টেনে অনেকেই জলমোটরের মাধ্যমে সেচকাজ চালান।
আজ রোববার দুপুরে শরীফ ডাক্তারের পুকুরে মেইনলাইন থেকে বিদ্যুৎ-সংযোগ নিয়ে জলমোটরের সাহায্যে পানি সেচ দিচ্ছিলেন জাহাঙ্গীর। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ওই শ্রমিকের শরীর ভেজা ছিল। বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে হাতের আঙুল সকেটের ভেতর গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ নেই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে