
কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। ইউসেপ বাংলাদেশের উদ্যোগে আজ শনিবার সকালে রাজশাহীর নভোথিয়েটারে অনুষ্ঠিত এই মেলায় অংশ নেয় দেশের ২০টি শিল্পপ্রতিষ্ঠান। রেজিস্ট্রেশন ফি ছাড়াই প্রায় ২৫০ জনকে চাকরির জন্য চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ রাজশাহীর রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলাম।
মেলা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই চাকরিপ্রত্যাশীদের ভিড়। প্রাণ-আরএফএল, মেঘনা গ্রুপ, বিডিজবস.কমসহ ২০টি স্টলে জমা পড়ছে সিভি। অনেকে তাৎক্ষণিক সাক্ষাৎকারেও অংশ নিচ্ছেন। প্রায় ১ হাজার প্রার্থী আবেদন করেছেন বলে জানানো হয়।
ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েল্ডিং, অটোমোবাইল, গার্মেন্টস টেকনিশিয়ান, রেফ্রিজারেশন, ওয়েব ডিজাইন, কম্পিউটার অপারেশনসহ বিভিন্ন কারিগরি পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানে সহায়তা করে আসছে।

চট্টগ্রাম নগরীর খুলশীতে ফুটপাতে সবজি বিক্রি করা এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে খুলশী থানাধীন ওয়্যারলেস কলোনির ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
পঞ্চগড় শহরসহ জেলার বিভিন্ন এলাকায় দুই দিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যাচ্ছে। খোলা মাঠ, সড়ক ও ফসলের জমির ওপর হালকা কুয়াশার আস্তরণ পড়ছে। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতে শীতের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে।
২৩ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
৩১ মিনিট আগে
মঙ্গলবার সন্ধ্যায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হন যুবদল নেতা আব্দুল হাই কায়সার। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
৩৩ মিনিট আগে