
রাজশাহী মহানগরীতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবুল কালাম। তিনি ওই এলাকার বাসিন্দা।
আজ শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ভুক্তভোগী শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান আবুল কালাম। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। লোকজন তাঁকে ধরে রাজপাড়া থানা-পুলিশে খবর দেন।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত আবুল কালামকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির অভিভাবক বাদী হয়ে রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আরএমপি জানায়, গ্রেপ্তার আবুল কালামকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১ লাখ ৪২ হাজার টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও সাতটি....
১ সেকেন্ড আগে
ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহফুজা আক্তার (৭) হত্যা মামলার প্রধান আসামি বাবলু শেখকে (৫৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা
১ মিনিট আগে
সকালে ট্রেনযোগে সিলেট থেকে কুমিল্লা আসেন আরমান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে দেবিদ্বারের ভিংলাবাড়ি গ্রামে তাঁর নানার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চরবাকর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি.....
৬ মিনিট আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের অভিযানে মাদকসহ আটকদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যবস্থা নেওয়ায় প্রশ্ন উঠেছে। মাদক সেবনের কথা স্বীকার করা দুই ব্যক্তিকে মুচলেকায় ছেড়ে দেওয়া হলেও আরেক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট....
১২ মিনিট আগে