সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে ফেরদৌস আহমেদ (১৮) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে তিনি নদীতে গোসল করতে নামেন। শুক্রবার বেলা ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সময়েও তাঁর কোনো সন্ধান পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিখোঁজ ফেরদৌস আহমেদ কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া গ্রামের জামাল মিয়ার ছেলে।
কাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম আজ বেলা ৩টার দিকে আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে রাজশাহী থেকে তিন সদস্যের একটি ডুবুরি দল এনে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। তবে এখনো ওই শিক্ষার্থীকে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, পরিবারের ভাষ্যমতে ফেরদৌস জুতা ও লুঙ্গি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর যমুনা নদীর কুনকুনিয়া জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নামেন। তারপর থেকে তাঁর আর খোঁজ মেলেনি। ডুবুরি দল দিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ও বাধা দেওয়ায় ফলবরু নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের হাতে আটক সিরাজুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে পাচারের সময় ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে এসব
৮ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখলেন বাংলাদেশে বসবাসরত মেয়ে হাফিজা খাতুন। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ দেখার সুযোগ পান তিনি। এ সময় দুই দেশের স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়...
১১ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সোহেল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।
২৩ মিনিট আগে