
রাজশাহীর দুর্গাপুরে বিএনপির একটি ক্লাবঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, ওই দিন বিকেলে পালশা উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রেজাউল করিমের উদ্যোগে এই আয়োজন হয়। সভা শেষের প্রায় চার ঘণ্টা পর পালশা প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা বিএনপির একটি ক্লাবঘরে ভাঙচুর চালানো হয়। এ সময় টেবিল, চেয়ার এবং জিয়া, খালেদা ও তারেক রহমানের ছবি ভেঙে ফেলা হয়।
জানতে চাইলে নওপাড়া ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মতিন বলেন, রাতের আঁধারে বিএনপির নামধারী কিছু ব্যক্তি, যাঁরা আসলে আওয়ামী লীগের দোসর, তাঁরা এ হামলা চালিয়েছেন।
স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুর মণ্ডল বলেন, যাঁরা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, তাঁরা কখনো তাঁর ছবি ভাঙচুর করতে পারেন না। যাঁরা এ কাজ করেছেন, তাঁরা আওয়ামী লীগের দোসর।
উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন বলেন, ‘পালশা গ্রামে বিএনপির কার্যালয়ে তাণ্ডব চালিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়েছে। এটি একটি জঘন্য কাজ। আমরা জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
৭ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
১০ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৩১ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৩৩ মিনিট আগে